Logo
Logo
×
   

চাকরি

আবুল খায়ের গ্রুপে জনবল নিয়োগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

আবুল খায়ের গ্রুপে জনবল নিয়োগ

ফাইল ছবি

আবুল খায়ের গ্রুপ ডিস্ট্রিবিউশন বিভাগ অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে গত ২৩ আগস্ট থেকে। আবেদনের সুযোগ থাকবে আর ৩ দিন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার।

বিভাগ: ডিস্ট্রিবিউশন।

পদসংখ্যা: নির্ধারিত নয়। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: কমপক্ষে ১ থেকে ৪ বছরের অভিজ্ঞতা ও ফুড ডিস্ট্রিবিউশন, যোগাযোগ ও সমন্বয়ে দক্ষতা।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে। 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ। 

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর।

কর্মস্থল: চট্টগ্রাম।

বেতন: আলোচনা সাপেক্ষে। 

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম