নিয়োগ দেবে গ্রামীণ টেলিকম ট্রাস্ট, আবেদন শেষ ১৩ সেপ্টেম্বর
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গ্রামীণ টেলিকম ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার, এইচআর পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৩১ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে গ্রামীণ টেলিকম ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ টেলিকম ট্রাস্ট
পদের নাম: অফিসার, এইচআর
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা (বিজয়) ও ইংরেজি—উভয় ভাষাতেই টাইপিংয়ে চমৎকার দক্ষতা। মাইক্রোসফট এক্সেলে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবন ও স্বাস্থ্য বিমা, মোবাইল বিল।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬

