Logo
Logo
×

Advertisement

চাকরি

ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, ৫০ বছর বয়সেও আবেদন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম

ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, ৫০ বছর বয়সেও আবেদন

Advertisement

ইসলামী ব্যাংকে করপোরেট ব্যাংকিং বিভাগের জন্য ‘ইউনিট হেড’ পদে জনবল নেবে। ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদের সমকক্ষ ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

পদের নাম: ইউনিট হেড (করপোরেট ব্যাংকিং)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: যেকোনো খ্যাতনামা বাণিজ্যিক ব্যাংকে করপোরেট বিজনেস বিভাগে অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (ভিপি থেকে ইভিপি সমমান পদে)। ব্যাপকভিত্তিক করপোরেট বিজনেস ম্যানেজমেন্টে সুনির্দিষ্ট কাজের রেকর্ড থাকতে হবে। করপোরেট বিজনেস, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও করপোরেট ক্লায়েন্ট ম্যানেজমেন্টে গভীর জ্ঞান থাকতে হবে। ডেটা ইন্টারপ্রিটেশনসহ শক্তিশালী বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং এমএস অফিস ও বিজনেস স্ট্র্যাটেজিতে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ৩০ থেকে ৫০ বছর

প্রধান দায়িত্বগুলো

ব্যাংকের কৌশলগত লক্ষ্য অনুযায়ী সম্পদ, দায়, রাজস্ব ও মুনাফায় টেকসই প্রবৃদ্ধি অর্জনে করপোরেট ব্যাংকিং বিভাগ পরিচালনা করা। নতুন করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহক সংগ্রহ এবং বিদ্যমান সম্পর্ক জোরদার করা। করপোরেট ল্যান্ডিং, আমানত, ট্রেড ফিন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্টসহ অন্যান্য পণ্যের প্রবৃদ্ধি বাড়ানো। বাংলাদেশ ব্যাংকের প্রবিধান ও ব্যাংকের ক্রেডিট নীতি মেনে ঝুঁকি ব্যবস্থাপনা, পোর্টফোলিও মান ও অ্যান্টি–মানি লন্ডারিং কমপ্লায়েন্স নিশ্চিত করা।

বেতন: আলোচনা সাপেক্ষে

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের (https://career.standardbankbd.com/)মাধ্যমে ৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। শুধু প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

জনবল নেবে সিটি গ্রুপ

জনবল নেবে সিটি গ্রুপ

ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, ৫০ বছর বয়সেও আবেদন

ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, ৫০ বছর বয়সেও আবেদন

শাহ্জালাল ইসলামী ব্যাংকে নিয়োগ

শাহ্জালাল ইসলামী ব্যাংকে নিয়োগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম