প্রভিডেন্ট ফান্ডসহ নগদে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নগদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: এমআইএস (কাস্টমার ডেমোগ্রাফি অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (বিশেষ করে এমএস এক্সেল ও পাওয়ারপয়েন্ট)-এ দক্ষতা। এমআইএস, ড্যাশবোর্ড এবং অপারেশনাল রিপোর্ট প্রস্তুত করার সক্ষমতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল বিল ভাতা, চিকিৎসা বিমা সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬

