ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)’ ‘কার্ডস সেলস’ বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে লোকবল নেবে। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি অফিসার, কার্ডস সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা
* বিক্রয় কৌশল ও গ্রাহকসেবায় দক্ষ হতে হবে;
* যোগাযোগ ও দর-কষাকষিতে পারদর্শী এবং স্বাধীনভাবে কাজের সক্ষমতা থাকতে হবে;
* অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিসের কাজে দক্ষতা থাকতে হবে।
প্রধান দায়িত্বগুলো
ক্রেডিট কার্ড বিক্রয়ের জন্য সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং বিভিন্ন ক্রেডিট কার্ডের সুবিধা ব্যাখ্যা করে আবেদন প্রক্রিয়াসম্পন্ন করা। ব্যাংক নির্ধারিত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা। নতুন কার্ড সক্রিয়করণ নিশ্চিত করা ও গ্রাহকসেবা প্রদান করা। এ ছাড়া দৈনন্দিন ও সাপ্তাহিক বিক্রয় প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
বেতন কাঠামো ও সুবিধাসমূহ
- মাসিক বেতন: সাকুল্যে মাসিক বেতন ৩১,০০০ টাকা।
- অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, হাসাপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন সুবিধা, ছুটি এবং এইচআর নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: ঢাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬।
