ওয়ার্ল্ড ভিশনে জব সার্কুলার, আবেদন শেষ ১৮ সেপ্টেম্বর
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সেফ শেল্টার ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ার্ল্ড ভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: সেফ শেল্টার ম্যানেজার
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (সামাজিক বিজ্ঞান/সমাজকর্ম/মনোবিজ্ঞান হলে অগ্রাধিকার)।
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২১ বছর
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬

