ওয়ালটনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফ্রন্ট ডেস্ক অফিসার পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০৬ অক্টোবর পর্যন্ত আবেদন চলবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ফ্রন্ট ডেস্ক অফিসার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/ইংরেজিতে বিএ
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় যোগাযোগের ক্ষেত্রে বলিষ্ঠ দক্ষতা। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (যেমন—ওয়ার্ড, এক্সেল ও আউটলুক) ব্যবহারে দক্ষ।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর ২০২৬

