Logo
Logo
×

Advertisement

চাকরি

জার্মানিতে তথ্যপ্রযুক্তিতে চাকরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

জার্মানিতে তথ্যপ্রযুক্তিতে চাকরি

Advertisement

জার্মানিতে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে চাকরি করতে আগ্রহী বিদেশি প্রার্থীদের জন্য আবেদনপ্রক্রিয়া নিয়ে নির্দেশনা প্রকাশ করেছে দেশটি। এতে আবেদনপত্রের ভাষা, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত এবং প্রাথমিক বাছাইয়ের পর সাক্ষাৎকারের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

আবেদনের ভাষা আগে যাচাই করতে হবে

জার্মানির অধিকাংশ প্রতিষ্ঠানে চাকরির আবেদন জার্মান ভাষায় জমা দেওয়ার প্রত্যাশা করা হয়। তবে কিছু প্রতিষ্ঠান ইংরেজি ভাষায় আবেদন গ্রহণ করে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাষাসংক্রান্ত শর্ত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত ভাষায় আবেদন না করলে প্রার্থীর যোগ্যতা বিবেচনার আগেই আবেদন বাতিল হওয়ার আশঙ্কা থাকে।

যেসব নথি লাগবে

জার্মানিতে চাকরির আবেদনে সাধারণত তিনটি প্রধান নথি থাকে। এগুলো হলো-

১. কভার লেটার: কেন নির্দিষ্ট পদে ও প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, তা তুলে ধরতে হবে। পাশাপাশি নিজের দক্ষতা ও অভিজ্ঞতা উল্লেখ করে পদটির জন্য কেন উপযুক্ত, তা ব্যাখ্যা করতে হবে।

২. জীবনবৃত্তান্ত (সিভি): ছকবদ্ধ ও সুস্পষ্টভাবে সাজানো জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এতে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরতে হবে।

৩. সুপারিশপত্র বা অভিজ্ঞতার প্রমাণপত্র: প্রাসঙ্গিক রেফারেন্স বা কাজের অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে।

জার্মানিতে আইটি খাতে চাকরি করতে আগ্রহী বিদেশি প্রার্থীদের আবেদনপত্রের ভাষা, প্রয়োজনীয় নথি ও সাক্ষাৎকারের বিষয়ে নির্দেশনা দিয়েছে দেশটি।

সিভিতে ছবি দেওয়া বাধ্যতামূলক নয়

জার্মানিতে চাকরির আবেদনে সিভির সঙ্গে ছবি দেওয়া বাধ্যতামূলক নয়। তবে দেশটিতে সিভিতে ছবি যুক্ত করার প্রচলন রয়েছে। প্রার্থীরা চাইলে পেশাদার ছবি যুক্ত করতে পারেন। সে ক্ষেত্রে এমন ছবি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা প্রার্থীকে পেশাদার ও বন্ধুত্বপূর্ণভাবে উপস্থাপন করে।

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হলে সাক্ষাৎকার

আবেদনপত্র যাচাইয়ের পর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে। সাক্ষাৎকার সরাসরি, ভিডিও কলের মাধ্যমে অথবা টেলিফোনে নেওয়া হতে পারে। ফলে আবেদনকারীদের সাক্ষাৎকারে অংশ নিতে জার্মানিতে যাওয়ার প্রয়োজন হয় না।

নির্দেশনায় বিদেশি চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে প্রতিষ্ঠানের শর্ত যাচাই, প্রয়োজনীয় নথি প্রস্তুত এবং পেশাদারভাবে আবেদনপত্র উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যসূত্র: এমএসএন, ইয়াহু নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওভারটাইম ভাতাসহ সুপারভাইজার পদে চাকরি দেবে আকিজ গ্রুপ

ওভারটাইম ভাতাসহ সুপারভাইজার পদে চাকরি দেবে আকিজ গ্রুপ

সরকারি ১৪৮৫ পদের জন্য আবেদন পড়ল সোয়া ২১ লাখ!

সরকারি ১৪৮৫ পদের জন্য আবেদন পড়ল সোয়া ২১ লাখ!

এইচএসসি পাশেই ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

এইচএসসি পাশেই ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোক নেবে আরএফএল গ্রুপ

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোক নেবে আরএফএল গ্রুপ

উত্তরা ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

উত্তরা ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

এরিয়া ম্যানেজার পদে ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ

এরিয়া ম্যানেজার পদে ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ

আরও পড়ুন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

লোকবল নেবে নৌপরিবহণ মন্ত্রাণলয়

এসিআই মটরসে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

এসিআই মটরসে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

জার্মানিতে তথ্যপ্রযুক্তিতে চাকরি

জার্মানিতে তথ্যপ্রযুক্তিতে চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম