টেরিটরি অফিসার নেবে এসিআই মোটরস, দ্রুত আবেদন করুন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি টেরিটরি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার, ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: টেরিটরি অফিসার
বিভাগ: সিয়েট টায়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, টি/এ, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬

