সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। এর অঙ্গপ্রতিষ্ঠান বা ক্যাফেটি ওয়েটার/ওয়েট্রেস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। রোববার, ১৫ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটি নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: ওয়েটার/ওয়েট্রেস
বিভাগ: গ্রাসরুটস ক্যাফে
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
অন্যান্য যোগ্যতা: ক্যাফে বা ক্যাজুয়াল ডাইনিং পরিবেশে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, সার্ভিস চার্জ এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর ২০২৬

