ইজি ফ্যাশনে বড় নিয়োগ, এইচএসসি পাশেই আবেদন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১০:১২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলসম্যান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৮ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ০৬ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৪ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইজি ফ্যাশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
পদের নাম: সেলসম্যান
লোকবল নিয়োগ: ৬০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অন্যান্য যোগ্যতা: বিক্রয়কাজে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: শোরুমে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৪,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ নভেম্বর ২০২৬

