শিক্ষক পদে ব্র্যাক এনজিওতে চাকরি, দ্রুত আবেদন করুন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি প্রধান শিক্ষক (ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার, ১৩ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: প্রধান শিক্ষক (ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রশাসনিক ও শিক্ষাদান পদ্ধতি বিষয়ক দক্ষতা। ইংরেজি ও বাংলায় (কথ্য ও লিখিত) দক্ষতা। কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান (এমএস অফিস, ইমেইল, ইন্টারনেট)।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: বিদ্যালয়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: বগুড়া, ফরিদপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ, পাবনা
বেতন: প্রতিযোগিতামূলক বেতন (অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাসসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৬

