ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক এনজিও
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির রিটেইল সেলস বিভাগ ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ডিস্ট্রিক্ট ম্যানেজার
বিভাগ: রিটেইল সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন খাত অথবা খুচরা বিক্রয় খাতে (রিটেইল সেক্টর) দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬

