Logo
Logo
×

Advertisement

চাকরি

ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে চাকরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে চাকরি

Advertisement

স্বাস্থ্যসেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র ম্যানেজার—ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিডি, হেলথকেয়ার’ পদে সার্বক্ষণিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

–পদের নাম: সিনিয়র ম্যানেজার—ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিডি (বিজনেস ডেভেলপমেন্ট), হেলথকেয়ার

–পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতা ও বয়সসীমা

–অভিজ্ঞতা: হাসপাতাল বা স্বাস্থ্যসেবা খাতে ৮ থেকে ১০ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা (স্বাস্থ্যসেবা/হাসপাতাল বিপণন, মেডিক্যাল ট্যুরিজম, বা ডায়াগনস্টিক পরিষেবা বিপণন) থাকতে হবে।

–আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাসপাতালের বিপণনকাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

–বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

–আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক তৈরি ও শক্তিশালী নেটওয়ার্কিং দক্ষতা থাকতে হবে।

–আন্তর্জাতিক বাজারে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরি ও পূর্বাভাসের দক্ষতা থাকতে হবে।

–স্বাধীনভাবে ও দলনেতা হিসেবে কাজ করার ক্ষমতা এবং লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ হতে হবে।

প্রধান দায়িত্বসমূহ

আন্তর্জাতিক গ্রাহকদের কাছে চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষ চিকিৎসাক্রমের প্রসার ঘটানো। নতুন আন্তর্জাতিক বাজার ও প্রবাসী রোগীদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র অনুসন্ধান করা। বিদেশি চিকিৎসাপ্রতিষ্ঠান, দূতাবাস, ইনস্যুরেন্স কোম্পানি, ট্রাভেল এজেন্সি ও রেফারাল অংশীদারদের সঙ্গে কৌশলগত জোট ও ব্যবসায়িক সম্পর্ক তৈরি ও বজায় রাখা।

বেতন ও সুবিধাসমূহ

–প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

–কর্মস্থল: ঢাকা।

আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬

Advertisement

Advertisement

আরও পড়ুন

ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে চাকরি

ল্যাবএইড ডায়াগনস্টিকসে সিনিয়র ম্যানেজার পদে চাকরি

৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, আবেদন করবেন যেভাবে

৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, আবেদন করবেন যেভাবে

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৬ পদে নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৬ পদে নিয়োগ

ক্যাশিয়ার পদে সুলতান’স ডাইনে চাকরি, আবেদন শেষ ১৩ নভেম্বর

ক্যাশিয়ার পদে সুলতান’স ডাইনে চাকরি, আবেদন শেষ ১৩ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম