Logo
Logo
×

Advertisement

চাকরি

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরি

Advertisement

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের সাংগঠনিক কাঠামোভুক্ত শূন্য কয়েকটি পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে বসবাসরত বৈধ ইকামা ও পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক এবং সৌদি নাগরিকেরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

যাঁরা ২০২৫ সালের ১৪ আগস্টের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই। বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চাকরি ও পদের বিবরণ

১. প্রটোকল সহকারী-১, বেতন: ৪৪২৫–৬৮৭৫ (সৌদি রিয়াল)

২. কম্পিউটার অপারেটর কাম-ইন্টারপ্রেটার-১, বেতন: ৪৪২৫-৬৮৭৫ (সৌদি রিয়াল)

৩. কেয়ারটেকার কাম নাইট গার্ড-১, বেতন: ২৮১৫-৫০৯০ (সৌদি রিয়াল)

৪. ড্রাইভার/গাড়িচালক-২, বেতন: ৩২৫০-৫৫২৫ (সৌদি রিয়াল)

আবেদনের বয়সসীমা

আবেদনকারীর বয়স ১২ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে (এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী)।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদন ও জীবনবৃত্তান্ত সরাসরি অথবা ই-মেইলের ([email protected]) মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের সঙ্গে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ ইকামার ফটোকপি, পাসপোর্টের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি যুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ

১২ নভেম্বর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত।

চাকরির বিস্তারিত দেখুন এখানে

Advertisement

Advertisement

আরও পড়ুন

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরি

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে চাকরি

চাকরি বদলানোর সময় হয়েছে কিনা, বুঝবেন যেসব লক্ষণে

চাকরি বদলানোর সময় হয়েছে কিনা, বুঝবেন যেসব লক্ষণে

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদনের সুযোগ

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদনের সুযোগ

চাকরি দেবে ঘরের বাজার, রয়েছে প্রতি বছর ইনক্রিমেন্ট

চাকরি দেবে ঘরের বাজার, রয়েছে প্রতি বছর ইনক্রিমেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম