Logo
Logo
×

Advertisement

চাকরি

কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম

কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

Advertisement

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকায় ৯ ক্যাটাগরির পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলবে আগামী ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে সরাসরি এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে ১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

পদ ও শিক্ষাগত যোগ্যতা

১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৪টি পদ। ১৩তম গ্রেড। বেতন ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. উচ্চমান সহকারী: ৪টি পদ। ১৪তম গ্রেড। বেতন ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১১টি পদ। ১৪তম গ্রেড। বেতন ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৪. অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯টি পদ। ১৬তম গ্রেড। বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. গাড়িচালক: ১টি পদ। ১৬তম গ্রেড। বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বৈধ হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. মেশিন অপারেটর: ১টি পদ। ১৬তম গ্রেড। বেতন ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৭. নোটিশ সার্ভার: ২টি পদ। ২০তম গ্রেড। বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৮. অফিস সহায়ক: ৫টি পদ। ২০তম গ্রেড। বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৯. নিরাপত্তা প্রহরী: ১টি পদ। ২০তম গ্রেড। বেতন ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা। মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


আবেদনের নিয়ম ও ফি

আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-৯, ঢাকার টেলিটক আবেদন পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরু হয়েছে ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ১৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন ফি ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের আগে সংশ্লিষ্ট পদের বিস্তারিত যোগ্যতা, শর্ত ও নির্দেশনা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

জনবল নেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

জনবল নেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

চাকরি বদলানোর সময় হয়েছে কিনা, বুঝবেন যেসব লক্ষণে

চাকরি বদলানোর সময় হয়েছে কিনা, বুঝবেন যেসব লক্ষণে

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদনের সুযোগ

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি, বয়স ৫০ হলেও আবেদনের সুযোগ

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

কর অঞ্চল-৯ ঢাকায় ৩৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

চাকরি হারাতে যাচ্ছে মাইক্রোসফটের এক-চতুর্থাংশেরও বেশি কর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম