জনবল নেবে রাজশাহী কর আপিল অঞ্চল
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কর আপিল অঞ্চল-রাজশাহীতে পাঁচ ক্যাটাগরির পদে ১১ জনবল নেবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।
পদের নাম ও সংখ্যা
১. ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ১টি।
২. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২টি।
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫টি।
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি।
৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা
- ১. ব্যক্তিগত সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- ২. উচ্চমান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- ৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- ৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।
- ৫. অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কর আপিল অঞ্চল-রাজশাহীর টেলিটক নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ নং পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য পরীক্ষার ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা দিতে হবে।
আবেদন শুরু: ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
