Logo
Logo
×

Advertisement

চাকরি

৪৮০ জনবল নিয়োগ দেবে পপি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

৪৮০ জনবল নিয়োগ দেবে পপি

Advertisement

বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) তাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৫টি পদে মোট ৪৮০ জন কর্মী নেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত নিয়ম অনুযায়ী, প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ারে কিংবা সরাসরি অফিসে আবেদনপত্র জমা দিতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

১. কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): ৫;

২. সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): ২৫; 

৩. শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): ৭৫; 

৪. সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): ৭৫; 

৫. মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম): ৩০০। 

বেতন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

১. কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা। 

বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ৬৬,৮৬২ টাকা এবং স্থায়ীকরণের পর ৭৩,৮০৩ টাকা।

২. সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম

যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান। 

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৪টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা। বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ৫২,২৯৬ টাকা এবং স্থায়ীকরণের পর ৫৭,৭৭৪ টাকা।

৩. শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম) 

যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান।

অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনার মৌলিক ধারণাসম্পন্ন।

বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

৪. সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

যোগ্যতা: বাণিজ্যে ন্যূনতম স্নাতক। 

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতাসহ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই–মেইল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো ধারণা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী না হলে আবেদন করার প্রয়োজন নেই। 

বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ৩৩,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

৫. মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)

যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই। 

বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

অন্যান্য সুযোগ-সুবিধা

সব পদের ক্ষেত্রে প্রবেশনকাল ৬ মাস। 

* ১, ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে সহজ শর্তে মোটরসাইকেল ক্রয়ের ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ৩, ৪ ও ৫ নম্বর পদের জন্য প্রবেশনকালে সহজ শর্তে একক আবাসন সুবিধা রয়েছে। 

* স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, দুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা মিলবে। দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হবে। 

* এ ছাড়া চট্টগ্রাম রিজিয়নে (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) নিয়োগপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন। পপির নীতি অনুযায়ী মাঠকর্মীরা এআই ও ডিজিটাল প্রযুক্তির বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবেন।

পরীক্ষার ফি ও জামানত

মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের অফিশিয়াল অ্যাকাউন্ট নম্বরে (পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সোনালী ব্যাংক লিঃ, ধানমন্ডি করপোরেট শাখা, হিসাব নং-৪৪১৫৬০৩০০০০৭১) সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ২০০ টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। চূড়ান্তভাবে মনোনীতদের ফেরতযোগ্য জামানত হিসেবে শাখা ব্যবস্থাপক ২৫,০০০ টাকা, সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক ২৫,০০০ টাকা এবং মাঠ কর্মকর্তা পদে ২০,০০০ টাকা নগদে জমা দিতে হবে। মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণের জন্য ৪,০০০ টাকা গ্রহণকালে নগদে পরিশোধ করতে হবে।

আবেদনপ্রক্রিয়া ও যোগাযোগের ঠিকানা

আগ্রহী প্রার্থীদের এ–ফোর সাইজের কাগজে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অভিজ্ঞতার সনদ, পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে), বৈধ ড্রাইভিং লাইসেন্স (১, ২ ও ৩ নং পদের জন্য), ২ কপি রঙিন ছবি এবং এলাকার দুজন গণ্যমান্য ব্যক্তির (অন্তত একজন শিক্ষকসহ) নাম ও মোবাইল নম্বর উল্লেখ করে আবেদন করতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল ও পরীক্ষার কাঙ্ক্ষিত ভেন্যু (মাঠ কর্মকর্তা পদের জন্য: নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম) উল্লেখ থাকতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭। (প্রধান কার্যালয়ে সরাসরিও জমা দেওয়া যাবে)।

আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৬


Advertisement

Advertisement

আরও পড়ুন

জনবল নেবে পপুলার ফার্মা, কর্মস্থল গাজীপুর

জনবল নেবে পপুলার ফার্মা, কর্মস্থল গাজীপুর

জনবল নেবে আনোয়ার গ্রুপ, নেই বয়সসীমা

জনবল নেবে আনোয়ার গ্রুপ, নেই বয়সসীমা

৪৮০ জনবল নিয়োগ দেবে পপি

৪৮০ জনবল নিয়োগ দেবে পপি

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, নেই বয়সসীমা

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, নেই বয়সসীমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম