Logo
Logo
×

Advertisement

চাকরি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরি

Advertisement

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পদে মোট ১ হাজার ১১৭ জন নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের কাছ থেকে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি লোক নেয়া হবে জেনারেল নার্স পদে। এ পদে ৪০০ জন নিয়োগ দেয়া হবে। এ ছাড়া স্পেশালাইজড নার্স পদে ২০০ জন এবং মেডিক্যাল অফিসার পদে ২০০ জন নেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের জন্য ১ নভেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

বিভিন্ন পর্যায়ের পদে এ নিয়োগ দেয়া হবে। এর মধ্যে রয়েছে সিনিয়র কনসালট্যান্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার, কনসালট্যান্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার/স্পেশালিস্ট, মেডিক্যাল অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, লিগ্যাল অফিসার, কোম্পানি সচিব ও চিফ সিকিউরিটি অফিসার।

এ ছাড়া হেড অব নার্স, স্পেশালাইজড নার্স, জেনারেল নার্স, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পারফিউশনিস্ট, এমব্রায়োলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ওটি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, হেমোডায়ালাইসিস টেকনিশিয়ানসহ বিভিন্ন পদ রয়েছে।

প্রকৌশল, আইটি, প্রশাসন, হিসাবরক্ষণ, নিরাপত্তা ও রোগীসেবাসংশ্লিষ্ট বিভাগেও লোক নেওয়া হবে। এসব পদের মধ্যে রয়েছে ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, জুনিয়র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার, হেড অব আইটি, এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস), স্টোর অফিসার, ফ্রন্ট ডেস্ক অফিসার, কম্পিউটার অপারেটর, ড্রাইভার, বয়লার অপারেটর ও প্লাম্বার।

আবেদনের যোগ্যতা ও পদ্ধতি

পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত আলাদা। তাই আবেদন করার আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্ত ভালোভাবে দেখে নিতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, পদভিত্তিক যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত জানতে বিএমইউর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।  

সময়সীমা

আবেদনের শেষ সময় : আগামী ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আবেদন ফি দেয়ার শেষ সময় :  ব্যাংকে আবেদন ফি জমা দেয়ার শেষ সময় ১২ নভেম্বর ২০২৬।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে বড় নিয়োগ

মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে বড় নিয়োগ

৯৬ হাজার বেতনে চাকরি দিচ্ছে আইসিডিডিআরবি, নেই বয়সসীমা

৯৬ হাজার বেতনে চাকরি দিচ্ছে আইসিডিডিআরবি, নেই বয়সসীমা

৫৫ হাজার বেতনে চাকরি, যারা আবেদন করতে পারবেন

৫৫ হাজার বেতনে চাকরি, যারা আবেদন করতে পারবেন

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, স্নাতক পাশেই আবেদন

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, স্নাতক পাশেই আবেদন

টেরিটরি সেলস ম্যানেজার নেবে আকিজ গ্রুপ

টেরিটরি সেলস ম্যানেজার নেবে আকিজ গ্রুপ

অ্যাকাউন্টস বিভাগে সুলতান’স ডাইনে চাকরি, আবেদন শেষ ৩০ নভেম্বর

অ্যাকাউন্টস বিভাগে সুলতান’স ডাইনে চাকরি, আবেদন শেষ ৩০ নভেম্বর

আরও পড়ুন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চাকরি

ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীনে চাকরি

ঢাকা কর অঞ্চল-১৭ এর অধীনে চাকরি

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, আবেদন করবেন যেভাবে

মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে বড় নিয়োগ

মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে বড় নিয়োগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম