আড়ংয়ে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ থাকছে নানা সুবিধা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দেশের জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ংয়ে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিতদের জন্য বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাসসহ থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সমস্যা সমাধান এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। নেটওয়ার্কিংয়ের মৌলিক বিষয় ও ইন্টারনেট সংযোগসংক্রান্ত সমস্যা সমাধানে দক্ষতা প্রয়োজন।
অভিজ্ঞতা: আইটি সাপোর্ট বা আইটি অপারেশন্সে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা ও জীবনবিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৬।
