ঢাকায় কানাডা হাইকমিশনে চাকরি, আবেদন করবেন যেভাবে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম
ছবি: এআই দিয়ে বানানো।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় হাইকমিশন অব কানাডা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকাস্থ দূতাবাসটি কমন সার্ভিসেস ক্লার্ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বছরে ১০ লাখ ৫৫ হাজার ৩৫১ টাকা বেতন ছাড়াও আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: কানাডা হাইকমিশন
পদের নাম: কমন সার্ভিসেস ক্লার্ক
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সাধারণ অফিস কার্যপদ্ধতি সংক্রান্ত দক্ষতা।
অভিজ্ঞতা: অফিসের প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরন: ফুলটাইম
কাজের সময়: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা, তবে স্বল্প নোটিশে (ওভারটাইম) অতিরিক্ত সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: কানাডা হাইকমিশন, ঢাকা
বেতন: বছরে বেতন ১০,৫৫,৩৫১ টাকা (অপরিবর্তনযোগ্য)
অন্যান্য সুবিধা: বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

-6af3ea5c57c14.jpg)