Logo
Logo
×

Advertisement

চাকরি

বুয়েটে ৮ বিভাগে ১৫ শিক্ষক নিয়োগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

বুয়েটে ৮ বিভাগে ১৫ শিক্ষক নিয়োগ

Advertisement

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির আটটি বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে ১০টি স্থায়ী এবং ৫টি অস্থায়ী পদ রয়েছে। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ১৪ নভেম্বর প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আগামী ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

বিভাগভিত্তিক পদের বিবরণ ও বেতন স্কেল

১. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ

—সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।

—সহকারী অধ্যাপক: ৩টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

২. যন্ত্রকৌশল বিভাগ

—সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।

৩. বস্তু ও ধাতব কৌশল বিভাগ

—সহকারী অধ্যাপক: ১টি (অস্থায়ী-সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৪. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

—সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৫. স্থাপত্য বিভাগ

—সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

—প্রভাষক: ২টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

৬. পদার্থবিজ্ঞান বিভাগ

—সহকারী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৭. কেমিকৌশল বিভাগ

প্রভাষক: ১টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

৮. মানবিক বিভাগ

প্রভাষক (অ্যাকাউন্টিং): ১টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বুয়েটের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সব পদের যোগ্যতা, শর্তাবলি ও বিস্তারিত তথ্যের জন্য বুয়েটের ওয়েবসাইটের (regoffice.buet.ac.bd) ভ্যাকেন্সি অংশের জব সার্কুলার পেজে অনুসন্ধান করা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগ করেও তথ্য জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি

এইচএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন ফি ১১২ টাকা

এইচএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন ফি ১১২ টাকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ বিভাগে শিক্ষক নিয়োগ

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি

ঘরে বসেই বিদেশি প্রতিষ্ঠানে চাকরি! কাজ খুঁজবেন যেসব ওয়েবসাইটে

ঘরে বসেই বিদেশি প্রতিষ্ঠানে চাকরি! কাজ খুঁজবেন যেসব ওয়েবসাইটে

আরও পড়ুন

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি

বুয়েটে ৮ বিভাগে ১৫ শিক্ষক নিয়োগ

বুয়েটে ৮ বিভাগে ১৫ শিক্ষক নিয়োগ

এইচএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন ফি ১১২ টাকা

এইচএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, আবেদন ফি ১১২ টাকা

রূপায়ন গ্রুপে নিয়োগ, আবেদন শেষ ১২ ডিসেম্বর

রূপায়ন গ্রুপে নিয়োগ, আবেদন শেষ ১২ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম