Logo
Logo
×

Advertisement

চাকরি

একসঙ্গে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০১:২১ পিএম

একসঙ্গে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা

Advertisement

বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির ৫৭ জন কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) অন্য চাকরিতে যোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়েছেন তারা।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন একজন উপপরিচালক ও একজন অফিসার। বাকি ৫৫ জন সহকারী পরিচালক। তাদের মধ্যে ৪৮ জনের পদত্যাগ কার্যকর হবে আজকে। 

এছাড়া গত ৩১ মার্চ, ১৫ ও ১৬ এপ্রিল একজন করে, ১৮ এপ্রিল ২ জন এবং ২১ এপ্রিল ৪ জনের পদত্যাগ কার্যকর হয়েছে।

চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তা বেশির ভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। 

এছাড়া খুলনা ও বরিশাল অফিসে ৩ জন করে, সিলেট অফিসে ২ জন, মতিঝিল, চট্টগ্রাম ও রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন।

এক সময় বিসিএস, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো চাকরি ছেড়ে অনেকে কেন্দ্রীয় ব্যাংকে আসতেন। কিন্তু এখন হয়েছে উল্টো।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের ঘাটতিতে হতাশা, চাকরির সুযোগ-সুবিধা কমে আসার কারণে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন কেউ কেউ।
 

Advertisement

একসঙ্গে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংক অর্ধশতাধিক কর্মকর্তা

Advertisement

আরও পড়ুন

নৌবাহিনীতে চাকরির সুযোগ

নৌবাহিনীতে চাকরির সুযোগ

বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে নিয়োগ

বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে নিয়োগ

মিডওয়াইফের ৯১৪ পদে সরাসরি নিয়োগের প্রস্তাব

মিডওয়াইফের ৯১৪ পদে সরাসরি নিয়োগের প্রস্তাব

আকিজ ফুডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আকিজ ফুডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম