Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ডিবি কর্মকর্তার সাক্ষ্য

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ডিবি কর্মকর্তার সাক্ষ্য

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। ফাইল ছবি

Advertisement

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তিনি সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২০২৭ সালের ১১ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাসায় মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ড. কামাল হোসেনসহ কয়েকজন অংশ নেন। ওই রাতে নৈশভোজের নামে সেখানে সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে- এমন খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে হামলা করা হয়।

এ সময় বার্নিকাটের গাড়িবহরেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে বার্নিকাটের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও আসামিরা ড. বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভাঙচুর করেন।

এ ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা। একই বছরের ১৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার আসামিরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান, মামলার বাদি ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাত বছর পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্নয়নকাজের আইনি বাধা কাটল

সাত বছর পর এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্নয়নকাজের আইনি বাধা কাটল

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ডিবি কর্মকর্তার সাক্ষ্য

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ডিবি কর্মকর্তার সাক্ষ্য

আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি

আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম