Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ইউরিন ইনফেকশন হলে কেন বারবার ক্র্যানবেরি জুস খাওয়া উচিত

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

ইউরিন ইনফেকশন হলে কেন বারবার ক্র্যানবেরি জুস খাওয়া উচিত

সংগৃহীত ছবি

Advertisement

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বারবার হওয়া মানে শরীরের কোনো একটি সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে, যা সময়মতো ঠিক না করলে ইনফেকশন বারবার ফিরে আসে। অর্থাৎ প্রস্রাবের পথে সংক্রমণ এমন একটি সমস্যা, যা একবার হলে অধিকাংশ মানুষেরই বারবার হতে থাকে। এই পুনরাবৃত্তি কেন্দ্র করে ক্র্যানবেরি জুসকে নিয়ে চিকিৎসক ও গবেষকদের আগ্রহ দীর্ঘদিনের। 

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ক্র্যানবেরি জুস ইউটিআই কমাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এ সমস্যা তুলনামূলক অনেক বেশি দেখা যায়। চিকিৎসাবিজ্ঞান বলছে— কিছু নির্দিষ্ট বিষয় ইউটিআইকে বারবার ফিরে আসতে সাহায্য করে পানি কম খাওয়ার কারণ, প্রস্রাব আটকে রাখা, সহবাসের পর যথাস্থানে পরিষ্কার না করা, শরীরে ইস্ট্রোজেনের ঘাটতি, যা মেনোপজের পর বেশি দেখা যায় এবং শরীরে ব্যাকটেরিয়াল ভারসাম্য নষ্ট হওয়া। এসব কারণে ব্লাডার ও ইউরিনারি ট্র্যাক্টে এমন পরিবেশ সৃষ্টি হয়, যেখানে ই. কোলাই ব্যাকটেরিয়া সহজেই ইনফেকশন ঘটায়।

সে জন্য  ক্র্যানবেরির জুস খাওয়া উচিত। কারণ ক্র্যানবেরি ব্যাকটেরিয়ার আটকে থাকার ক্ষমতা কমিয়ে দেয়। এ কারণেই বারবার ফিরে আসা ইউটিআইয়ের প্রতিরোধ হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন অনেক ইউরোলজিস্ট ও নেফ্রোলজিস্ট। 

ক্র্যানবেরিতে থাকে এক ধরনের বায়োঅ্যাকটিভ যৌগ— প্রোঅ্যান্থোসায়ানিডিনস (প্যাকস্)। যৌগ ব্যাকটেরিয়াকে ব্লাডারের দেয়ালে আটকে থাকতে দেয় না। ফলে ই. কোলাই শরীরের ভেতরে জায়গা দখল করতে পারে না, আর ইনফেকশনের ঝুঁকি কমে।

কীভাবে খাবেন?

প্রতিদিন ১ গ্লাস ক্র্যানবেরি জুস পান করুন। চিনিমুক্ত ক্র্যানবেরি জুস বা প্যাকসসমৃদ্ধ ক্র্যানবেরি সাপ্লিমেন্টকে তুলনামূলকভাবে কার্যকর বলে মনে করা হয়। আর চিনি মেশানো ককটেল ধাঁচের ক্র্যানবেরি জুস কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তবে সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শুধু ক্র্যানবেরি জুসই আপনাকে ইউটিআই থেকে বাঁচিয়ে দেবে, বিষয়টি এমন নয়। তবে এর সঙ্গে প্রয়োজন কিছু বাড়তি সাবধানতা। যেমন— প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। কখনো প্রস্রাব আটকে রাখা যাবে না। আর শারীরিক সম্পর্কের পর প্রস্রাব করে ব্লাডার খালি করে দেওয়া। সেই সঙ্গে চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা এবং টাইট জামাকাপড় না পরা।

যদিও ক্র্যানবেরি ইউটিআই প্রতিরোধে কিছুটা হলেও আশাবাদী। কিন্তু এটি কোনো অ্যান্টিবায়োটিকের বিকল্প নয়। কাজেই  ইনফেকশন হলে অবশ্যই চিকিৎসকের সঠিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা। তবে বারবার ইউটিআই হলে ক্র্যানবেরি হতে পারে আপনার স্বাস্থ্যের জন্য একটি কার্যকর ও গবেষণালব্ধ সহায়ক জুস।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম