Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শীতে উজ্জ্বল ত্বকের জন্য খেতে পারেন ৫ ফল

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম

শীতে উজ্জ্বল ত্বকের জন্য খেতে পারেন ৫ ফল

শীতে উজ্জ্বল ত্বকের জন্য খেতে পারেন ৫ ফল। ছবি: সংগৃহীত

Advertisement

শীতে ত্বক নিস্তেজ হয়ে পড়ছে? নানা রকম প্রসাধনী ব্যবহার করেও যদি কাঙ্ক্ষিত ফল না পান, তাহলে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপায়ে। ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখতে নিয়মিত মৌসুমি ফল খাওয়ার বিকল্প নেই। ফলের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, এনজাইম ও পানি ত্বকে পুষ্টি জোগায় এবং স্বাভাবিক কোমলতা ফিরিয়ে আনে। এই শীতে উজ্জ্বল ত্বক পেতে খাদ্যতালিকায় যোগ করতে পারেন এই ৫টি ফল।

কমলা

ভিটামিন সি–সমৃদ্ধ কমলা ত্বকের নিস্তেজ ভাব ও কালচে দাগ কমাতে দারুণ কার্যকর। এটি কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। সকালে এক গ্লাস তাজা কমলার রস বা একটি আস্ত কমলা খেতে পারেন। পাশাপাশি ভিটামিন সি–যুক্ত ফেসওয়াশ বা সেরাম ব্যবহার করলে উপকার আরও বাড়ে।

পেয়ারা

পেয়ারা ত্বকের প্রাণ ফেরাতে এবং অকালবার্ধক্যের লক্ষণ প্রতিরোধে সাহায্য করে। এতে কমলার তুলনায় চার গুণ বেশি ভিটামিন সি রয়েছে। শীতকালে হালকা লবণ দিয়ে পেয়ারা খাওয়া যেতে পারে বা পাকা পেয়ারা দিয়ে রস বানিয়েও খেতে পারেন। নিয়মিত খেলে ত্বক হয় সতেজ ও উজ্জ্বল।

ডালিম

হাইড্রেশন বজায় রাখা, চোখের নিচের কালো দাগ কমানো ও বার্ধক্য প্রতিরোধে ডালিম খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল ত্বকের টানটান ভাব ও স্থিতিস্থাপকতা বাড়ায়। চাইলে ডালিমের রস টক দইয়ের সঙ্গে মিশিয়ে ১৫–২০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে নিতে পারেন।

আপেল

ত্বকের রুক্ষতা ও দাগ দূর করতে আপেল কার্যকর। এতে থাকা কোয়ারসেটিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ত্বককে সুরক্ষা দেয়। প্রতিদিন একটি আপেল খেলে শরীর ও ত্বক দুটোই ভালো থাকে। রূপচর্চায় আপেলবাটা ও অলিভ অয়েল মিশিয়ে ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করা যায়।

বরই

ভিটামিন সি, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বরই ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। এটি ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি থেকে ত্বক রক্ষা করে, কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ত্বকের সুরক্ষা স্তর শক্তিশালী করে।

শীতের দিনে নিয়মিত এসব ফল খাদ্যতালিকায় রাখলে ত্বক থাকবে উজ্জ্বল, মসৃণ ও সুস্থ—ভেতর থেকেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

স্ট্রেস হরমোন কমাতে অন্ধকারে গোসল, চিকিৎসকেরা কী বলছেন

রক্ত পরীক্ষার রিপোর্টে যে ৫ স্বাস্থ্যসূচক বুঝে রাখা জরুরি

রক্ত পরীক্ষার রিপোর্টে যে ৫ স্বাস্থ্যসূচক বুঝে রাখা জরুরি

হার্ট অ্যাটাকের এই ৭ লক্ষণে সতর্ক হওয়া জরুরি

হার্ট অ্যাটাকের এই ৭ লক্ষণে সতর্ক হওয়া জরুরি

আরও পড়ুন

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

একাকিত্বে ভুগছেন? বেরিয়ে আসার ৩ উপায় জেনে নিন

একাকিত্বে ভুগছেন? বেরিয়ে আসার ৩ উপায় জেনে নিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম