Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

মেঘলা দিন কাটানোর সেরা টিপস

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম

মেঘলা দিন কাটানোর সেরা টিপস

Advertisement

মেঘলা দিন মানেই আকাশ জুড়ে মেঘের আনাগোনা, রোদের লুকোচুরি আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। জানলার বাইরে তাকালে দেখা যায় ধূসর আকাশের ক্যানভাস, যা মনকে নিমেষেই একটু উদাসী আর রোমান্টিক করে তোলে।

এই রকম দিনে প্রকৃতির রূপটাই বদলে যায়—গাছের পাতাগুলো আরও সবুজ দেখায়, সঙ্গে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে শরীর ও মন দুটোকেই জুড়িয়ে দেয়।এমন একটা দিনে দৈনন্দিন ব্যস্ততা যেন কিছুটা থমকে দাঁড়ায়। তার উপর সেদিন যদি ছুটির দিন হয়, তাহলেতো কোনো কথাই নেই। 

মেঘলা দিন মানেই বাঙালির জন্য খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বা ডিমের অমলেট।বাইরে যখন ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে, তখন ঘরের নরম আলোয় প্রিয়জনদের সাথে গল্প করার আনন্দই আলাদা। মেঘলা দিন আমাদের শেখায় একটু থামতে, যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে নিজের মতো করে সময় কাটাতে এবং প্রকৃতির এই শান্ত রূপকে মন থেকে অনুভব করতে।

মেঘলা দিনে অলস সময় কাটাতে যা করবেন

*ঘরের আসবাবপত্রের জায়গা বদলে সম্পূর্ণ নতুন একটি লুক দিন। 

*আলমারির পুরনো বা অব্যবহৃত জামাকাপড় আলাদা করে গুছিয়ে ফেলুন।

*ইউটিউব দেখে সম্পূর্ণ নতুন কোনো রেসিপি ট্রাই করুন।

*পপকর্ন নিয়ে প্রিয় কোনও দুরন্ত সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পারেন।

*জানলার পাশে হালকা আলোয় প্রিয় বই পড়ুন এবং ব্যাকগ্রাউন্ডে ধীর লয়ের মিষ্টি, মনকেমন মিউজিক চালিয়ে দিতে পারেন।

*ঘরেই ফেসপ্যাক বা স্ক্রাব বানিয়ে কিছুটা সময় নিজের ত্বকের যত্ন নিতে পারেন। 

*মেঘলা দিনের নরম আলো ল্যান্ডস্কেপ ছবি তোলার জন্য সেরা। ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তে পারেন।

*রোদের তাপ না থাকায় এই আবহাওয়া বাগানে নতুন চারা রোপণ বা ছাঁটাইয়ের জন্য দারুণ।

*মেঘলা রোদে বাইরে গিয়ে ঘাম ঝরানো বা ব্যায়াম করা কিন্তু অনেক বেশি আরামদায়ক। 

*প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ছাতা মাথায় দিয়ে বা গাড়িতে হালকা মিউজিক চালিয়ে ঘুরতে বেরিয়ে পড়তে পারেন। 

*শহরের কোনও সুন্দর ক্যাফেতে জানলার ধারের সিটে বসে ধোঁয়া ওঠা কফি আর স্ন্যাক্স উপভোগ করুন।

*কাছের কোনও পার্ক বা লেকের পাড়ে বসে মেঘের আনাগোনা দেখুন পাকিদের কলকাকলি শুনুন এক মনে আর ঠান্ডা হাওয়া গায়ে মাখুন। মন এক নিমেষে হয়ে যাবে শান্ত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম