Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চলন্ত গাড়িতে ফোন দেখলেও কমবে বমি ভাব, জানেন কীভাবে?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম

চলন্ত গাড়িতে ফোন দেখলেও কমবে বমি ভাব, জানেন কীভাবে?

ছবি: সংগৃহীত

Advertisement

বাস, ট্রেন বা গাড়িতে চড়ে যাতায়াতের সময় মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকালেই অনেকের মাথা ঘোরায় বা বমি বমি ভাব হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘মোশন সিকনেস’। এই যন্ত্রণার কারণে চলন্ত অবস্থায় অনেকেই স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। তবে আইফোনের একটি লুকিয়ে থাকা ফিচার এখন এই সমস্যার চমৎকার সমাধান নিয়ে এসেছে, যা বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলেছে।

ফিচারটির নাম ‘ভেহিকেল মোশন কিউস’। এটি মূলত স্ক্রিনের দুই পাশে কিছু অ্যানিমেটেড বা জীবন্ত ডট (বিন্দু) ফুটিয়ে তোলে। ফোনের সেন্সরের সাহায্যে এই বিন্দুগুলো গাড়ির গতির সঙ্গে তাল মিলিয়ে চারদিকে নড়াচড়া করে। ফলে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও মস্তিষ্ক গাড়ির গতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারে এবং মোশন সিকনেস বা বমি ভাব অনেকটাই কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, মোশন সিকনেস মূলত শরীরের ইন্দ্রিয়গুলোর মধ্যকার একধরনের বিভ্রান্তি থেকে তৈরি হয়। চলন্ত গাড়িতে বসে যখন কেউ ফোনের দিকে তাকান, তখন চোখের কাছে চারপাশের পরিবেশ স্থির মনে হয়, কিন্তু ভেতরের কান ঠিকই গাড়ির গতি টের পায়। ইন্দ্রিয়গুলোর এই অমিল বা ‘সেন্সরি কনফ্লিক্ট’ থেকেই মাথা ঘোরা বা বমি বমি ভাবের সৃষ্টি হয়। আইফোনের এই চলন্ত বিন্দুগুলো মূলত চোখকে গাড়ির গতির একটি চাক্ষুষ সংকেত দেয়, যা মস্তিষ্কের এই বিভ্রান্তি দূর করতে সাহায্য করে।

নিউইয়র্কের বাসিন্দা জ্যান্ডি ব্রকেট এই ফিচারটিকে তার জন্য ‘গেম চেঞ্জার’ বা জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখন কেউ গাড়িতে বমি ভাবের কথা বললেই আমি তাকে এই ফিচারটি চালু করার পরামর্শ দিই। 

গাড়িবিষয়ক একটি পত্রিকার প্রধান সম্পাদক ররি ক্যারলও একই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, কাজের সূত্রে আমাকে গাড়িতে প্রচুর সময় কাটাতে হয়, যা আমার জন্য বেশ কষ্টের ছিল। এই ডটগুলো সত্যি দারুণ কাজ করছে।

তবে এই ফিচারের একটি ভিন্ন দিকও দেখছেন অনেকে। সমালোচকদের মতে, আগে চলন্ত গাড়িতে অসুস্থতার ভয়ে মানুষ অন্তত ফোন থেকে দূরে থাকত। এখন এই ফিচারের কারণে মানুষ ভ্রমণের পুরোটা সময়ও স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়ে দেবে, যা স্ক্রিন টাইম বা আসক্তি আরও বাড়িয়ে তুলবে।  

ররি ক্যারল মজা করে বলেন, চলন্ত গাড়িতে ইনস্টাগ্রাম না দেখার যে শেষ অজুহাতটুকু ছিল, তা-ও এবার হাতছাড়া হলো!

কীভাবে চালু করবেন এই ফিচার

আইফোনের এই সুবিধাটি ব্যবহার করতে চাইলে প্রথমে যেতে হবে সেটিংসে। সেখান থেকে অ্যাক্সেসিবিলিটি, এরপর মোশন অপশনে গিয়ে ভেহিকল মোশন কিউজ ফিচারটি চালু করা যাবে। এটি চাইলে সব সময়ের জন্য অন রাখা যায়, অথবা গাড়ি চলতে শুরু করলে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার অপশনও বেছে নেওয়া যায়।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন। গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই পিক্সেল ফোনগুলোতেও ডিফল্ট হিসেবে এই ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, মোশন সিকনেস দূর করার সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায় হলো, চলন্ত অবস্থায় ফোনটি পকেটে রেখে বাইরের চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করা।

সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

আরও পড়ুন

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

অল্প বয়সেই চুল পেকে গেলে যা খাবেন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

ক্যানসার হলেও তা ছড়াবে না এক অঙ্গ থেকে অন্য অঙ্গে, আসছে নতুন টিকা

ক্যানসার হলেও তা ছড়াবে না এক অঙ্গ থেকে অন্য অঙ্গে, আসছে নতুন টিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম