Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

তীব্র গরমে দিনভর শরীর সতেজ রাখতে বিশেষজ্ঞের ৬ পরামর্শ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

তীব্র গরমে দিনভর শরীর সতেজ রাখতে বিশেষজ্ঞের ৬ পরামর্শ

প্রতীকী ছবি।

Advertisement

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত আমাদের অলসতা বাড়ে এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমেও অনিহা তৈরি হয়। অসহ্য গরম, ঘাম ও ত্বকের নানা অস্বস্তি আমাদের ফিট থাকার প্রচেষ্টায় বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারে শরীরকে সতেজ রাখা সম্ভব। 

ফিজিক গ্লোবাল ও বায়োহ্যাকিং ডিরেক্টরির প্রতিষ্ঠাতা জাগ চিমা বলেন, ‘তীব্র গরমের বিরুদ্ধে লড়াই করার এক গোপন অস্ত্র হতে পারে ‘বায়োহ্যাকিং’—যা মূলত বিজ্ঞান ও আধুনিক কৌশলের সাহায্যে নিজের স্বাস্থ্য ও কর্মক্ষমতাকে সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম। গরমের এই সময়ে জীবনযাত্রায় কয়েকটি সহজ বায়োহ্যাক যুক্ত করলে সারাদিন শরীর সতেজ ও প্রাণবন্ত রাখা সম্ভব।’ 

গরমের দিনে সুস্থ ও সতেজ থাকতে জাগ চিমার দেওয়া ৬টি বিশেষ বায়োহ্যাক ও পরামর্শ: 

১. দিনের শুরুতে পর্যাপ্ত পানি

রাতের বিশ্রামের পর সকালে এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করুন। সারাদিন সঙ্গে পুনঃব্যবহারযোগ্য পানির বোতল রাখুন। শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে, হজম প্রক্রিয়া মসৃণ করতে এবং সার্বিক সুস্থতায় পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। 

২. শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা

কেবল পানি পানই যথেষ্ট নয়; প্রখর গরমে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এর জন্য খাদ্যতালিকায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়াম সমৃদ্ধ খাবার যেমন—কলা, অ্যাভোকাডো, সবুজ শাকসবজি ও বাদাম যুক্ত করুন। এগুলো পেশীর কার্যক্ষমতা ও স্নায়ু সঞ্চালন ঠিক রেখে পানিশূন্যতা রোধ করে। 

৩. সকালের সূর্যালোক গ্রহণ

সূর্যের আলো ভিটামিন ডি-এর প্রধান উৎস, যা হাড়ের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি, প্রাকৃতিক সূর্যালোক শরীরের জৈবিক ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা রাতে ভালো ঘুম এবং সারাদিন শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। 

৪. ঠাণ্ডা পানিতে গোসল

সকালের অভ্যাসে ঠাণ্ডা পানিতে গোসল যুক্ত করুন। এটি শরীরের স্নায়ুগুলোকে জাগিয়ে তোলে, রক্ত সঞ্চালন বাড়ায়, মেজাজ ফুরফুরে করে এবং তাৎক্ষণিকভাবে শরীর ও মনে নতুন উদ্দীপনা তৈরি করে। 

৫. সচেতন শরীরচর্চা 

হাঁটা, সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো হালকা ও কার্যকরী ব্যায়াম বজায় রাখুন। শারীরিক ব্যায়াম শরীরে ‘এনডোরফিন’ হরমোন নিঃসৃত করে, যা মানসিক চাপ কমায় এবং মনকে সতেজ ও প্রফুল্ল রাখে। 

৬. মানসম্মত ঘুম

গরমে ভালো ঘুমের জন্য ঘরের পরিবেশ ঠান্ডা ও অন্ধকার রাখুন। ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার এড়িয়ে চলুন এবং ঘুমের একটি নির্দিষ্ট সময় মেনে চলুন। সঠিক ঘুম পরদিন সকালে পূর্ণ শক্তি নিয়ে জেগে উঠতে সাহায্য করবে। 

সূত্র: জি নিউজ 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম