Logo
Logo
×
   

লাইফ স্টাইল

দাম্পত্যে সুখী হতে যে তিন গুণ থাকা জরুরি, জানালেন ক্যাটরিনার স্বামী

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

দাম্পত্যে সুখী হতে যে তিন গুণ থাকা জরুরি, জানালেন ক্যাটরিনার স্বামী

ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। বয়স, ক্যারিয়ার কিংবা জনপ্রিয়তার পার্থক্য পেরিয়ে তাদের প্রেম, বিয়ে এবং সংসার এখন অনেকের কাছেই আলোচনার বিষয়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর রাখতে তিনটি বিষয়কে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন—ভালোবাসা, বোঝাপড়া ও পারস্পরিক শ্রদ্ধা।

ভিকির মতে, সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা। প্রেমের বিয়ে হোক কিংবা পারিবারিকভাবে ঠিক করা বিয়ে—পারস্পরিক ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই সহজে শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারে না। ভালোবাসাই দুজন মানুষকে কঠিন সময়েও একসঙ্গে থাকার অনুপ্রেরণা দেয়।

তবে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। ভিকি মনে করেন, সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন একে অন্যকে বোঝার মানসিকতা। দুজন মানুষের চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ কিংবা জীবনযাপনের ধরন এক না-ও হতে পারে। কিন্তু মতের অমিল থাকলেও সঙ্গীর অনুভূতি ও অবস্থান বোঝার চেষ্টা করতে হবে।

তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি গুরুত্ব দিয়েছেন শ্রদ্ধাকে। তার মতে, প্রত্যেক মানুষই আলাদা। তাই সঙ্গীর মতামত নিজের সঙ্গে না মিললেও সেটিকে সম্মান করা জরুরি। মতপার্থক্যকে কেন্দ্র করে অহংবোধ তৈরি হলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে।

মনোবিজ্ঞানীরাও মনে করেন, ভিকির এই তিনটি বিষয় শুধু দাম্পত্য নয়, যেকোনো সুস্থ সম্পর্কের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। 

মনোবিজ্ঞানীদের মতে, প্রত্যেক দাম্পত্যের সমীকরণ আলাদা হলেও ভালোবাসা, শ্রদ্ধা ও বোঝাপড়া সম্পর্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ সম্পর্কে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাও থাকা দরকার। সঙ্গীর ওপর নির্ভরতা স্বাভাবিক, তবে প্রত্যাশা যেন অবাস্তব না হয়। একে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়াও সম্পর্কের স্থায়িত্ব বাড়ায়।

অর্থাৎ, শুধু একসঙ্গে থাকা নয়—একে অন্যকে বোঝা, সম্মান করা এবং বিশ্বাস করাই একটি সম্পর্ককে দীর্ঘদিন সুন্দর রাখার অন্যতম ভিত্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম