Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

মাইক্রোওভেন ছাড়াই খাবার গরম রাখতে যে টিফিন বক্স বেছে নেবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম

মাইক্রোওভেন ছাড়াই খাবার গরম রাখতে যে টিফিন বক্স বেছে নেবেন

ছবি: সংগৃহীত

Advertisement

কর্মজীবী কিংবা স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের টিফিন নিত্যদিনের সঙ্গী। গরম এলেই টিফিন নিয়ে সমস্যায় পড়েন অনেকে। প্রচণ্ড গরমে টিফিন নষ্ট হয়ে যায়, স্বাদ বদলে যায়। বাক্সের মান, খাবারের ধরন ও বাইরের তাপমাত্রার উপর নির্ভর করে কয়েক ঘণ্টা খাবার গরম থাকতে পারে। মাইক্রোওভেন ছাড়াই খাবার দীর্ঘক্ষণ গরম রাখতে ভালো মানের ইন্সুলেটেড বা থার্মাল টিফিন বক্স ব্যবহার করা সবচেয়ে কার্যকর উপায়। আসুন জেনে নিই কিভাবে টিফিন গরম রাখবেন দীর্ঘসময়—

  • টিফিন বক্স কেনার সময় স্টিলের মোটা দেওয়াল বা ইনসুলেটেড বক্স দেখে কিনতে হবে। কারণ এগুলো দীর্ঘ সময় উষ্ণতা ধরে রাখতে পারে। ৪-৬ ঘণ্টা পর্যন্ত খাবার গরম থাকে। প্লাস্টিক বা কাচের পাত্রে তাপ দ্রুত হারায়। তাই এগুলি এড়িয়ে চলাই ভাল।
  • স্টেনলেস স্টিলেও অনেকক্ষণ খাবার গরম থাকতে পারে। রুটি, পরোটার মতো শুকনো খাবারগুলি স্টেনলেস স্টিলযুক্ত বক্স ব্যবহার করতে হবে। ইনসুলেটেড স্টিলে ভাত, তরকারি, ইত্যাদি নিলে অনেকক্ষণ গরম থাকবে। থার্মাল টিফিন বক্সে খাবার রাখলে তা প্রায় ১০-১২ ঘণ্টা গরম থাকতে পারে।
  • খাবারের উষ্ণতা বজায় রাখার জন্য পাত্রের বাইরেও সুরক্ষা প্রয়োজন। মোটা তোয়ালে বা কাপড়ে টিফিন বক্স মুড়িয়ে নিলে অনেক্ষণ গরম থাকবে। অথবা তাপ ধরে রাখে, এমন ব্যাগ ব্যবহার করতে পারেন। তা ছাড়া একাধিক স্তরে প্যাক করলেও খাবার গরম থাকবে। এ ফলে তাপ ধীরে ধীরে বের হবে এবং খাবার অনেকক্ষণ উষ্ণ থাকবে। 

  • খাবার ভরার আগে পাত্রে ফুটন্ত পানিতে ঢেলে পাঁচ মিনিট রেখে দিন। তারপর পানি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে গরম খাবার ভরে নিন বাক্সে। এতে টিফিন বক্সের ভিতরের অংশ দীর্ঘ সময় ধরে গরম থাকবে।
  • টিফিন বক্সে ফাঁকা জায়গা রাখবে না, কারণ বাতাস চলাচল যদি বেশি হয়, তা হলে তাপ হারাতে শুরু করবে। গরম খাবারগুলো একসঙ্গে রাখতে হবে। 
  • রুটি ও তরকারি পাশাপাশি থাকলে একে অপরের তাপে গরম থাকে। কিন্তু ঠান্ডা খাবার গরম খাবারের সঙ্গে রাখলেও তাপ হারাবে। তাই ঠান্ডা খাবারগুলি আলাদা ছোট ছোট পাত্রে ভরে নিতে হবে।

আপনার দুপুরের খাবারের উষ্ণতা বজায় রাখতে অ্যালুমিনিয়াম ফয়েলেও বেশ কার্যকরি। খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে শক্তভাবে মুড়ে রাখুন। যদিও এই হ্যাকটি উত্তাপযুক্ত পাত্রের মতো কার্যকর নাও হতে পারে, তবুও এটি কয়েক ঘন্টার জন্য খাবারকে উষ্ণ রাখবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম