টমেটো দিয়ে রূপচর্চার জাদুকরী উপায় জেনে নিন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পূজার আগে অনেকেই নানা রকম ফেশিয়াল করাবেন বলে ভেবেছেন। গোল্ড ফেশিয়াল নিয়ে ইদানীং আলোচনা হয় বেশি। তাই পার্লারে গিয়ে দামি গোল্ড ফেশিয়াল করার প্রয়োজন নেই। কারণ আপনার রান্নাঘরের টমেটো দিয়েই ত্বকে পেতে পারেন প্রাকৃতিক ও উজ্জ্বল গোল্ডেন গ্লো। কারণ টমেটোতে থাকা লাইকোপেন ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমিয়ে দেয়, রোদে পোড়া দাগ দূর করে এবং ত্বককে ভেতর থেকে নরম ও সতেজ রাখে।
খরচ করে তেমন ফেশিয়াল করাতে না চাইলে বাড়িতে টমেটো দিয়েই রূপচর্চা সেরে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে টমেটো দিয়ে রূপচর্চা সেরে নেবেন—
১. টম্যাটো-মধুর প্যাক
দুই টেবিল চামচ টমেটোর ক্বাথ ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক নরম রাখতে সাহায্য করবে ওই রূপটান। এর পাশাপাশি দাগছোপও দূরে রাখবে।
২. টমেটোর রস
টমেটোর রস মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব কাটিয়ে ত্বক উজ্জ্বল করতে সক্ষম। ফলে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের মতো সমস্যাগুলোও দূরে থাকে। এক টুকরো টমেটো নিয়ে সারা মুখে ঘষে তার রস লাগিয়ে দিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত এ পন্থা মেনে চললে দূর হবে তৈলাক্ত ত্বকের সমস্যা।
৩. অ্যালোভেরা ও টমেটো
এক টেবিল চামচ টমেটো পিউরির সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরার জেল ভালোভাবে মিশিয়ে মুখে মাখুন। মিনিট ২০ রেখে দিন। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলে ময়েশ্চারাইজার মেখে নিন।
৪. টমেটো ও মুলতানি মাটি
টমেটোর শাঁস বের করে নিন। তাতে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ পুদিনাপাতা বাটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাক সারা মুখে লাগিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে এই প্যাক লাগালেই ত্বকের জেল্লা ফিরবে। ত্বক হবে কোমল, সতেজ ও টান হবে।
