Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

মেকআপ ছাড়া চেহারায় লাবণ্য ধরে রাখবেন যেভাবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পিএম

মেকআপ ছাড়া চেহারায় লাবণ্য ধরে রাখবেন যেভাবে

Advertisement

আজকাল তারকাদের দেখাদেখি সাধারণ মানুষও সৌন্দর্যচর্চায় ঝুঁকছেন। তবে অনেকে মেকআপ ছাড়াই চেহারার লবণ্য ধরে রাখার দিকে নজর দিচ্ছেন।

কম মেকআপেও সুন্দর দেখাতে হলে একটি বিশেষ ফেশিয়াল এখন থেকেই করিয়ে নিতে হবে। সেটি হল কার্বন পিল ফেশিয়াল। বলিউড ও হলিউড তারকাদেরও পছন্দের এই ফেশিয়াল। অনেকেই এটিকে বলেন ‘কার্বন লাঞ্চটাইম ফেশিয়াল’। আবার ‘হলিউড ফেশিয়াল’ নামেও এর পরিচিতি রয়েছে। কম সময়ে করা যায় এবং ত্বক ঝলমলে থাকে দীর্ঘদিন। 

কার্বন পিল ফেশিয়ালের বিশেষত্ব

সাধারণ ফেশিয়াল নয়। একধরনের সৌন্দর্য থেরাপিই বলা যায়। ত্বকের আর্দ্রতা ধরে রাখা, দাগছোপ তুলে ফেলা, ব্রণ-র‌্যাশের সমস্যার সমাধান করতে এই ফেশিয়ালের কদর বাড়ছে। এটি লেজার দিয়েও করা হয়। প্রথমে মুখে তরল কার্বনের একটি পাতলা স্তর লাগানো হয়। কার্বন ত্বকের তেল ও ময়লা শুষে নেয়। এরপর একটি বিশেষ লেজার দিয়ে ওই কার্বন কণাগুলি ভেঙে ফেলা হয়। এতে উন্মুক্ত রন্ধ্রের সমস্যা দূর হয়, ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়। ত্বক উজ্জ্বল হয়ে ওঠে।

ক্লান্ত ত্বককে সজীব করে তুলতেও এই ফেশিয়াল করানো হয় ইদানীং। এটি ত্বকের পুনরুজ্জীবনে সাহায্য করে। চামড়া ঝুলে গেলে তা আবার টানটান হয়েছে মনে হবে। তাই অনেক ক্লিনিকে এর সঙ্গে কার্বোক্সিথেরাপিও করা হয়। এতে ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়ে। দীর্ঘদিন ধরে নানারকম রাসায়নিক মেশানো প্রসাধনী ব্যবহার করে যাঁদের ত্বকের অবস্থা বেহাল হয়ে গিয়েছে, তারা এই থেরাপি করিয়ে ত্বকের জেল্লা ফিরে পেতে পারেন।

বিউটি ক্লিনিকে এই ফেশিয়ালের খরচ শুরু হয় প্রতি সেশনে ২৫০০ টাকা থেকে ৫০০০ টাকা। তবে ত্বকে দাগছোপ বা ব্রণ বেশি থাকলে, খরচ আরও বাড়ে। এই ধরনের সৌন্দর্য থেরাপি করানোর আগে সবসময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাওয়ার পরও পেট ফাঁপছে? জানুন ভয়াবহ কারণ

খাওয়ার পরও পেট ফাঁপছে? জানুন ভয়াবহ কারণ

যে ৪ আচরণ ‘সম্পর্ক নষ্ট’ করতে পারে

যে ৪ আচরণ ‘সম্পর্ক নষ্ট’ করতে পারে

যমজ সন্তান কেন হয়, কী কী ঝুঁকি ও করণীয়

যমজ সন্তান কেন হয়, কী কী ঝুঁকি ও করণীয়

ভালোবাসা নাকি শুধু সুবিধা? ৫ লক্ষণ দেখে বুঝে নিন

ভালোবাসা নাকি শুধু সুবিধা? ৫ লক্ষণ দেখে বুঝে নিন

গুণমান ঠিক রাখতে যে ৬ খাবার ফ্রিজের বাইরে রাখা জরুরি

গুণমান ঠিক রাখতে যে ৬ খাবার ফ্রিজের বাইরে রাখা জরুরি

হৃদ্‌যন্ত্র ভালো রাখতে গাজরের জুস কতটা উপকারী?

হৃদ্‌যন্ত্র ভালো রাখতে গাজরের জুস কতটা উপকারী?

আরও পড়ুন

ওয়েপনাইজড পুপিং কী?

ওয়েপনাইজড পুপিং কী?

কাঁটাচামচে কেন চারটি কাঁটা থাকে?

কাঁটাচামচে কেন চারটি কাঁটা থাকে?

মেকআপ ছাড়া চেহারায় লাবণ্য ধরে রাখবেন যেভাবে

মেকআপ ছাড়া চেহারায় লাবণ্য ধরে রাখবেন যেভাবে

১৪ সন্তানের বাবা ইলন মাস্কের আলোচিত প্রেম ও সম্পর্কের ইতিহাস

১৪ সন্তানের বাবা ইলন মাস্কের আলোচিত প্রেম ও সম্পর্কের ইতিহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম