Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

Advertisement

ঋতু বদলের সময় গলা খুসখুস, ঢোক গিলতে ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া বা গলায় কফ জমে থাকার সমস্যা অনেককেই ভোগায়। বিশেষ করে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে শরীর মানিয়ে নিতে না পারলে অস্বস্তি আরও বাড়ে।

গলায় যেন কিছু আটকে রয়েছে, বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে, আবার অনেক সময় কফের জন্য স্বাভাবিকভাবে কথা বলা বা ঘুমোনোও কঠিন হয়ে উঠে। এই পরিস্থিতিতে গরম চা বা পানীয়ের উপর ভরসা করেন অনেকেই।

তবে গলায় কফের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে পিঁয়াজ দিয়ে তৈরি একটি ঘরোয়া পানীয় । পিঁয়াজের সঙ্গে মধু ও অলিভ অয়েলের মিশ্রণ কীভাবে তৈরি করবেন, আর কেনই বা তাতে মিউকাস বা কফের সমস্যায় উপশম মিলবে? 

উপকরণ

একটি পিঁয়াজ, এক টেবিল চামচ অলিভ অয়েল এবং দু’টেবিল চামচ মধু। 

বানাবেন কীভাবে?

প্রথমে পিঁয়াজটি মোটা করে গোল চাকতির মতো কেটে নিন। এবার কয়েক মিনিট জলে ফুটিয়ে নিন। পিঁয়াজ সেদ্ধ হয়ে গেলে জলটি ছেঁকে একটি পরিষ্কার শুকনো পাত্রে রাখুন। সেই পিঁয়াজের জলে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং দু’টেবিল চামচ মধু মিশিয়ে ভালো করে নেড়ে নিন। এরপর অল্প অল্প করে পান করুন।

পিঁয়াজে কী এমন আছে?

গলায় কফ জমলে তা পাতলা করে সহজে বের করে দেওয়াই স্বস্তি পাওয়ার অন্যতম উপায়। পিঁয়াজে থাকা সালফার-যুক্ত কিছু যৌগ এবং অ্যান্টি-অক্সিড্যান্ট কফকে পাতলা করতে সাহায্য করে। ফলে গলায় জমে থাকা মিউকাস শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় সহজে বেরিয়ে আসতে পারে।

পিঁয়াজে রয়েছে কুয়েরসেটিন নামের একধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। যা সাহায্য করে প্রদাহ কমাতে। তাই গলা বা শ্বাসনালিতে জ্বালা ও অস্বস্তি থাকলে তা কিছুটা প্রশমিত হয়। পিঁয়াজে অ্যালিসিন-সহ কিছু যৌগের জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা নিয়েও গবেষণা হয়েছে। তবে গলায় কফ বা মিউকাস জমলেই তার কারণ ব্যাকটেরিয়া বা ভাইরাস, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। ফলে এই পানীয়কে কোনও সংক্রমণের চিকিৎসা হিসেবে দেখা উচিত নয়।

অলিভ অয়েল কেন?

এই মিশ্রণে অলিভ অয়েলের ভূমিকা মূলত গলায় আরাম দেওয়ার। গলার উপর একটি মসৃণ আবরণ তৈরি করে খুসখুসে বা জ্বালাভাব কিছুটা কমাতে পারে। অলিভ অয়েলে থাকা ওলিওক্যানথাল নামের যৌগের প্রদাহ উপশমের ক্ষমতা রয়েছে। তবে এই উপকার কতটা মিলবে, তা তেলের ধরন ও গুণমানের উপর নির্ভর করে।

মধু শুধু স্বাদের জন্য নয়

পিঁয়াজের ঝাঁঝালো স্বাদ সামলানোর পাশাপাশি মধুও গলার অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। গলার জ্বালা বা খুসখুসে ভাব প্রশমিত করতে পারে মধু।

তবে মনে রাখা জরুরি, এটি একটি ঘরোয়া পানীয়, চিকিৎসার বিকল্প নয়। গলা ব্যথা বা কফ দীর্ঘদিন স্থায়ী হলে, জ্বর, শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা গিলতে সমস্যা হলে ঘরোয়া উপায়ের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনই

স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনই

পাইলস নিয়ে কুসংস্কার নয়, প্রয়োজন সঠিক চিকিৎসা

পাইলস নিয়ে কুসংস্কার নয়, প্রয়োজন সঠিক চিকিৎসা

থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধ কমিয়ে পাতে রাখুন এই ৫ মাছ

থাইরয়েড নিয়ন্ত্রণে ওষুধ কমিয়ে পাতে রাখুন এই ৫ মাছ

চুল পড়া কি রোগের সংকেত?

চুল পড়া কি রোগের সংকেত?

আরও পড়ুন

কফি পান করলে কি বিষণ্নতা কমে? যা জানাল গবেষণা

কফি পান করলে কি বিষণ্নতা কমে? যা জানাল গবেষণা

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

গলায় কফ জমে অস্বস্তি, পিঁয়াজের পানিতে স্বস্তি

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

রাতে ঘুম আসে না? ঘুমানোর আগে মেনে চলুন এই ৮ অভ্যাস

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

গ্যাস-অম্বল ভেবে যে লক্ষণগুলো এড়িয়ে যাচ্ছেন, হতে পারে অন্ত্রের ক্যানসারের সংকেত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম