পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করতে যে ৪ ভুল এড়িয়ে চলবেন
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম
কোথায় এবং কীভাবে সুগন্ধি লাগাচ্ছেন, তার ওপরও ঘ্রাণের স্থায়িত্ব অনেকটা নির্ভর করে।
|
ফলো করুন |
|
|---|---|
পারফিউম ব্যবহার করলেই যে সারাদিন ঘ্রাণ থাকবে, তা কিন্তু নয়। কোথায় এবং কীভাবে সুগন্ধি লাগাচ্ছেন, তার ওপরও ঘ্রাণের স্থায়িত্ব অনেকটা নির্ভর করে। চলুন জেনে নিই পারফিউম ব্যবহারের সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন—
জামাকাপড়ে নয়, ত্বকে ব্যবহার করুন
অনেকে পোশাকের ওপর সরাসরি পারফিউম স্প্রে করেন। এতে কাপড়ে দাগ পড়ার সম্ভাবনা থাকে এবং ঘ্রাণও প্রত্যাশামতো দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই পরিষ্কার ও শুকনো ত্বকে পারফিউম ব্যবহার করা ভালো।
বেছে নিন পালস পয়েন্ট
শরীরের কিছু জায়গা স্বাভাবিকভাবেই তুলনামূলক উষ্ণ থাকে। এসব স্থানে অল্প পরিমাণ পারফিউম দিলে ঘ্রাণ সুন্দরভাবে ছড়িয়ে পড়তে পারে। যেমন—কব্জি, কানের পেছন, গলার নিচের অংশ ও কনুইয়ের ভাঁজ।
কব্জিতে লাগিয়ে ঘষবেন না
পারফিউম লাগানোর পর দুই কব্জি ঘষে নেওয়া অনেকের অভ্যাস। কিন্তু এতে সুগন্ধির উপাদান দ্রুত ছড়িয়ে বা বাষ্পীভূত হয়ে যেতে পারে। তাই স্প্রে করার পর স্বাভাবিকভাবে শুকাতে দিন।
বেশি পারফিউম মানেই বেশি ভালো নয়
ঘ্রাণ দীর্ঘস্থায়ী করার জন্য একই জায়গায় বারবার স্প্রে করার দরকার নেই। অতিরিক্ত সুগন্ধি আপনার নিজের জন্য যেমন অস্বস্তিকর হতে পারে, তেমনি আশপাশের মানুষের কাছেও বিরক্তিকর লাগতে পারে।
গন্ধ দীর্ঘস্থায়ী করার জন্য একই স্থানে পাঁচ-ছয়বার পারফিউম স্প্রে করার দরকার নেই। এমনকি পুরো শরীর জুড়ে বডি স্প্রে প্রয়োগ করতে নেই। সবচেয়ে ভালো ফল পেতে পুরো শরীরে অতিরিক্ত বডি স্প্রে ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী কয়েকটি পালস পয়েন্টে পরিমিত পারফিউম ব্যবহার করুন। মনে রাখবেন ভালো সুগন্ধির সৌন্দর্য তার তীব্রতায় নয় বরং পরিমিত ও সঠিক ব্যবহারে।

