Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পালমোনারি অ্যাডেনোকার্সিনোমায় আক্রান্ত পোপ লিও, কেন একে ‘নীরব ক্যানসার’ বলা হয়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম

পালমোনারি অ্যাডেনোকার্সিনোমায় আক্রান্ত পোপ লিও, কেন একে ‘নীরব ক্যানসার’ বলা হয়

Advertisement

রোমের আগোস্টিনো জেমেলি ইউনিভার্সিটি পলিক্লিনিকে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ চতুর্দশ লিওর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এই অস্ত্রোপচার করা হয়। তার ফুসফুসে ধরা পড়া ‘পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা’ নামক ক্যানসারের টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে। 

ভ্যাটিকান জানিয়েছে, টিউমারটি পুরোপুরি বাদ দেওয়ার জন্য তার ডান ফুসফুসের নিচের একটি লোব বা অংশও কেটে ফেলা হয়েছে।

পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা আসলে কী? 

ফুসফুসের যত ক্যানসার দেখা যায়, তার প্রায় ৪০ শতাংশই এই পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা। এটি এক ধরনের নন-স্মল সেল লাং ক্যানসার, যা সাধারণত অন্য ক্যানসারের তুলনায় কিছুটা ধীরে ছড়ায়। 

ধূমপান ছাড়াও রেডন গ্যাস ও বায়ুদূষণ এর অন্যতম কারণ হতে পারে। এটি সাধারণত ফুসফুসের বাইরের দিকে থাকা গ্রন্থিকোষে উৎপন্ন হয়। যুক্তরাষ্ট্রের ফুসফুস ক্যানসারের প্রায় ৪০ শতাংশই এই অ্যাডেনোকার্সিনোমা। 

এটি এমন এক ধরনের ক্যানসার যা কখনো ধূমপান করেননি এমন ব্যক্তিদের, বিশেষ করে নারীদের এবং তরুণদের মধ্যে বেশি দেখা যায়। এই ক্যানসারটি সাধারণত প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ প্রকাশ করে না বলেই একে ‘নীরব’ ক্যানসার বলা হয়। 

তবে পোপের ক্ষেত্রে নিয়মিত মেডিকেল পরীক্ষার মাধ্যমে এটি খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় চিকিৎসার সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেশি। 

স্বস্তির বিষয় হলো, চিকিৎসকরা ক্যানসারটি একেবারে প্রাথমিক পর্যায়ে ধরতে পেরেছিলেন, যা পোপের সুস্থতার ক্ষেত্রে সবচেয়ে বড় ইতিবাচক দিক হিসেবে কাজ করেছে। 

পোপের সুস্থতার সম্ভাবনা ও ভবিষ্যৎ জীবনযাত্রা

আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের জাতীয় মেডিকেল মুখপাত্র ডা. জুয়ানিতা মোরা জানান, প্রাথমিক পর্যায়ে টিউমারটি ধরা পড়া এবং সময়মতো অস্ত্রোপচার হওয়ায় পোপ চতুর্দশ লিওর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। এ ধরনের ক্ষেত্রে অস্ত্রোপচারের পর রোগীর বেঁচে থাকার হার ৮০ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত হতে পারে। 

শ্বাস-প্রশ্বাসে সাময়িক পরিবর্তন: ফুসফুসের একটি অংশ বা লোব বাদ দেওয়ায় বাঁ ফুসফুস ও শরীর ধীরে ধীরে সেই ঘাটতি পুষিয়ে নেবে। তবে শুরুর দিকে তার শ্বাস নিতে সামান্য কষ্ট হতে পারে। 

সুস্থ জীবনযাপন ও ব্যায়াম: ৭১ বছর বয়সেও পোপ নিয়মিত টেনিস খেলেন এবং ধূমপান করেন না—যা তার দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে বড় সহায়ক। তবে ফুসফুসের কার্যক্ষমতা ধরে রাখতে তাকে নিয়মিত শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম (রেসপিরেটরি থেরাপি) করতে হবে। 

সামনের পরিকল্পনা: অস্ত্রোপচারের পর লিম্ফ নোডের টিস্যু পরীক্ষা করে দেখা হবে ক্যানসার ছড়ানোর কোনো ঝুঁকি আছে কিনা। এর ওপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসা বা কেমোথেরাপির প্রয়োজন নির্ভর করবে।

সব মিলিয়ে চিকিৎসকরা আশা করছেন, প্রয়োজনীয় কিছুদিন হাসপাতালে বিশ্রামে থাকার পর পোপ দ্রুত স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবেন এবং তার ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। 

আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, স্থানীয় পর্যায়ে থাকা প্রথম ধাপের ক্যানসারের ক্ষেত্রে পাঁচ বছর বেঁচে থাকার হার ৬০ শতাংশের বেশি। চিকিৎসকরা ভিডিও-অ্যাসিস্টড থোরাকোপিক সার্জারি বা ভিএটিএস প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন, যা রোগীর দ্রুত সেরে উঠতে সাহায্য করে। 

পোপের ক্যানসারটি যদি পুরোপুরি স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকে এবং লিম্ফ নোডে না ছড়িয়ে থাকে, তবে অস্ত্রোপচারই যথেষ্ট হতে পারে। তবে টিউমারের জিনগত মিউটেশন বা মলিকিউলার প্রোফাইলের ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বা লক্ষ্যভিত্তিক চিকিৎসার প্রয়োজন আছে কিনা, তা পরীক্ষাগারের রিপোর্টের পর জানা যাবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ

থাইরয়েড ক্যানসারের ৫ লক্ষণ, অবহেলা করলেই বিপদ

থাইরয়েড ক্যানসারের ৫ লক্ষণ, অবহেলা করলেই বিপদ

ফুসফুসে ক্যানসার: পোপ লিওর সফল অস্ত্রোপচার

ফুসফুসে ক্যানসার: পোপ লিওর সফল অস্ত্রোপচার

থাইরয়েড ক্যান্সারের ৭টি লক্ষণ

থাইরয়েড ক্যান্সারের ৭টি লক্ষণ

শিশুদের ক্যানসার: যে লক্ষণগুলো এড়িয়ে গেলে বড় বিপদ!

শিশুদের ক্যানসার: যে লক্ষণগুলো এড়িয়ে গেলে বড় বিপদ!

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

আরও পড়ুন

স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতার ঝুঁকি বাড়ায় যেসব অভ্যাস

রেজিস্ট্রি ছাড়াও কি ছবি ও সাক্ষ্যে বিয়ে প্রমাণ করা যায়?

রেজিস্ট্রি ছাড়াও কি ছবি ও সাক্ষ্যে বিয়ে প্রমাণ করা যায়?

কেউ আপনাকে অপছন্দ করে কিনা বুঝবেন যেসব লক্ষণে

কেউ আপনাকে অপছন্দ করে কিনা বুঝবেন যেসব লক্ষণে

পালমোনারি অ্যাডেনোকার্সিনোমায় আক্রান্ত পোপ লিও, কেন একে ‘নীরব ক্যানসার’ বলা হয়

পালমোনারি অ্যাডেনোকার্সিনোমায় আক্রান্ত পোপ লিও, কেন একে ‘নীরব ক্যানসার’ বলা হয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম