Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

রক্তের কোলেস্টেরল কমাবে ২ মসলা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম

রক্তের কোলেস্টেরল কমাবে ২ মসলা

Advertisement

খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে দারুচিনি ও রসুন। হৃদযন্ত্রের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই মসলা। 

এই দুই মসলারই রয়েছে নানা স্বাস্থ্যগুণ। প্রতিদিনের রান্নায় সহজেই এগুলো যোগ করা যায়। তবে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে তা নিয়ন্ত্রণে শুধু দারুচিনি বা রসুনের ওপর নির্ভর করা উচিত নয়।

কয়েকটি গবেষণায় দেখা গেছে, দারুচিনি মোট কোলেস্টেরল ও ক্ষতিকর কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমাতে পারে, বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও হতে পারে। তবে গবেষণার ফলাফল একরকম নয়। তাই উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে শুধু দারুচিনির ওপর নির্ভর করা উচিত নয়।

খাবারে দারুচিনি যেভাবে যোগ করবেন

দারুচিনি ওটমিল, দই, কফি বা ফলের পানীয়তে মিশিয়ে খাওয়া যায়। ঝাল খাবার ও ভাজা সবজিতেও এটি ব্যবহার করা যায়। শুধু দারুচিনি নয়, সামগ্রিক খাদ্যাভ্যাসই স্বাস্থ্যের জন্য বেশি গুরুত্বপূর্ণ। দারুচিনিতে থাকা সিনামালডিহাইড ও পলিফেনলের মতো উপাদান রক্তে চর্বির মাত্রা বজায় রাখতে, প্রদাহ কমাতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

রসুন কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে

কোলেস্টেরল কমাতে রসুন উপকারী হতে পারে। গবেষণায় দেখা গেছে, রসুন বা এর সম্পূরক খাবার ক্ষতিকর কোলেস্টেরল (এলডিএল) কমাতে সাহায্য করতে পারে। রসুন থেঁতো বা কুচি করলে অ্যালিসিনের মতো সালফারযুক্ত যৌগ তৈরি হয়। এগুলো যকৃতে কোলেস্টেরল উৎপাদন কমাতে এবং এলডিএলের জারণ রোধে সহায়তা করতে পারে। এলডিএলের জারণ ধমনিতে চর্বি জমার সঙ্গে সম্পর্কিত।

স্টুয়ার্টের পরামর্শ, রসুন কুচি বা থেঁতো করার পর রান্নার আগে ১০ মিনিট রেখে দিতে হবে। এতে অ্যালিসিন তৈরি হওয়ার সময় পায়। তবে উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রসুন ওষুধের বিকল্প নয়।

খাবারে রসুন ব্যবহার করলে লবণ ও অতিরিক্ত চর্বিযুক্ত সসের ব্যবহার কমিয়েও স্বাদ বাড়ানো যায়। কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকর বিভিন্ন খাবারের সঙ্গে রসুন সহজেই মানিয়ে যায়। এর মধ্যে রয়েছে শিমজাতীয় খাবার, মসুর ডাল, শাকসবজি ও অতিরিক্ত পরিশোধন না করা জলপাইয়ের তেল।

জলপাইয়ের তেলে শাক ভাজার সময় রসুন যোগ করা যায়। সালাদের জন্য তৈরি সসেও রসুন মেশানো যেতে পারে। এছাড়া ঝাল খাবার বা মসুর ডালের স্যুপে রসুন ব্যবহার করা যায়। চাইলে গোটা রসুন ভেজে কোয়াগুলো পাউরুটির ওপর মাখিয়ে খাওয়া যায়। স্টুয়ার্ট আরও বলেন, রসুনের গুঁড়াও ব্যবহার করা যেতে পারে। ভাজা সবজি, ডিম কিংবা মুরগির মাংসের কিমায় এটি মিশিয়ে খাবারের স্বাদ বাড়ানো যায়।

সূত্রঃ ভেরিওয়েল হেলথ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কালো দুধ পান করা কতটা উপকারী

কালো দুধ পান করা কতটা উপকারী

সাদা নাকি হলুদ ঘি, কোনটি বেশি উপকারী

সাদা নাকি হলুদ ঘি, কোনটি বেশি উপকারী

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

মেরুদণ্ডে আঘাত কি পুরুষের প্রজননক্ষমতা নষ্ট করে, যা বলছে গবেষণা

মেরুদণ্ডে আঘাত কি পুরুষের প্রজননক্ষমতা নষ্ট করে, যা বলছে গবেষণা

শিশুদের ক্যানসারের ৪ লক্ষণ, অবহেলা করলেই বিপদ

শিশুদের ক্যানসারের ৪ লক্ষণ, অবহেলা করলেই বিপদ

ওজন কমানোর ওষুধে বাড়তে পারে পুরুষের প্রজননক্ষমতা, বলছে গবেষণা

ওজন কমানোর ওষুধে বাড়তে পারে পুরুষের প্রজননক্ষমতা, বলছে গবেষণা

আরও পড়ুন

জিনগত পরিবর্তনে চিকিৎসাকে ফাঁকি দেয় অগ্ন্যাশয়ের ক্যানসার কোষ: গবেষণা

জিনগত পরিবর্তনে চিকিৎসাকে ফাঁকি দেয় অগ্ন্যাশয়ের ক্যানসার কোষ: গবেষণা

দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকা মানেই কি আপনার চোখ সুস্থ আছে?

দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকা মানেই কি আপনার চোখ সুস্থ আছে?

কোষ্ঠকাঠিন্য দূর করতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করতে চান? খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

রক্তের কোলেস্টেরল কমাবে ২ মসলা

রক্তের কোলেস্টেরল কমাবে ২ মসলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম