Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কেন চুলে মুলতানের মাটি লাগাবেন, জেনে নিন অবিশ্বাস্য উপকারিতা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম

কেন চুলে মুলতানের মাটি লাগাবেন, জেনে নিন অবিশ্বাস্য উপকারিতা

Advertisement

মুলতানের মাটি চুলের জন্য খাঁটি। পাকিস্তানের মুলতানের মাটির উপকারিতা সম্পর্কে কমবেশি সবাই জানেন। মুখের ফেসপ্যাক থেকে শুরু করে চুলের জন্যও মুলতানি মাটি দারুণ উপকারী। 

মুলতানি মাটি চুলে ব্যবহার করলে মাথার ত্বক থেকে অতিরিক্ত তৈলাক্তভাব এবং ময়লা দূর করার পাশাপাশি প্রাণহীন রুক্ষ-শুষ্ক চুলের মধ্যে ফিরিয়ে আনে সতেজ ভাব। তাই খুব অল্প সময়ের মধ্যে চুলের যত্ন নেওয়ার জন্য এই মুলতানি মাটির হেয়ার মাস্ক অনন্য। 

মুলতানি মাটির হেয়ার মাস্ক ব্যবহার করার পদ্ধতি-

উপকরণ 

মুলতানি মাটি ২-৩ টেবিল চামচ, পানি প্রয়োজন মতো, দই ২ টেবিল চামচ, অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ।

চুলে মুলতানি মাটি লাগানোর পদ্ধতি 

একটা বাটিতে মুলতানি মাটি, দই এবং অ্যালোভেরা জেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে এই পেস্ট যেন খুব বেশি ঘন বা পাতলা না হয়। 

মুলতানি মাটির প্যাক তৈরি হয়ে গেলে প্রথমে তা চুলের মধ্যে খুব হালকা ভাবে লাগিয়ে নিতে হবে। এরপর এই প্যাকটি চুলের মধ্যে প্রায় ২০ মিনিট রেখে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে প্যাকটি চুলের মধ্যে পুরোপুরি শুকিয়ে না যায়। এরপর আস্তে আস্তে পানি দিয়ে হেয়ার মাস্কটি ধুয়ে নিয়ে শ্যাম্পু করে ফেলতে হবে। প্রয়োজনে কন্ডিশনারও ব্যবহার করা যেতে পারে।

শুষ্ক চুলের জন্য মুলতানি মাটির প্যাক 

যাদের চুল সারাক্ষণ শুষ্ক আর আর কুঁচকে থাকে তারা মুলতানি মাটির সাথে দই মিশিয়ে অথবা সামান্য মধু মিশিয়ে হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন। চুলে এইভাবে মুলতানি মাটি ব্যবহার করা হলে, চুল অনেক নরমও হবে।

তৈলাক্ত চুলের জন্য মুলতানি মাটির প্যাক 

যাদের চুল খুব অয়েলি তারা চুল থেকে অতিরিক্ত তেল দূর করার জন্য মুলতানি মাটির প্যাক ব্যবহার করার সময়, মুলতানি মাটির মধ্যে সামান্য পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে পারেন। কেউ চাইলে এর সাথেই অল্প পরিমাণ অ্যালোভেরা জেলও মিশিয়ে নিতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত

২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত

রান্নার যে উপাদানে চকচকে-উজ্জ্বল ত্বক আর গভীর ঘুম

রান্নার যে উপাদানে চকচকে-উজ্জ্বল ত্বক আর গভীর ঘুম

এক প্রোটিনে ফিরবে মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

এক প্রোটিনে ফিরবে মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

দেরিতে বিয়ে করলে নারীদের যেসব স্বাস্থ্য জটিলতা হতে পারে

দেরিতে বিয়ে করলে নারীদের যেসব স্বাস্থ্য জটিলতা হতে পারে

বিয়ের আগে যে ১০টি বিষয় জানা জরুরি

বিয়ের আগে যে ১০টি বিষয় জানা জরুরি

রক্তের কোলেস্টেরল কমাবে ২ মসলা

রক্তের কোলেস্টেরল কমাবে ২ মসলা

আরও পড়ুন

২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত

২ রাশির লোকদের আজ সাবধান থাকা উচিত

রান্নার যে উপাদানে চকচকে-উজ্জ্বল ত্বক আর গভীর ঘুম

রান্নার যে উপাদানে চকচকে-উজ্জ্বল ত্বক আর গভীর ঘুম

এক প্রোটিনে ফিরবে মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

এক প্রোটিনে ফিরবে মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

কেন চুলে মুলতানের মাটি লাগাবেন, জেনে নিন অবিশ্বাস্য উপকারিতা

কেন চুলে মুলতানের মাটি লাগাবেন, জেনে নিন অবিশ্বাস্য উপকারিতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম