Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ভিটামিন সি নিয়ে ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

ভিটামিন সি নিয়ে ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

Advertisement

ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা, ক্ষত দ্রুত সারাতে এবং কোষকে ক্ষতি থেকে রক্ষা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে রক্তে প্রাক-ক্যানসার বা ব্লাড ক্যানসারের ঝুঁকিতে থাকা রোগীদের দেহে দীর্ঘদিন ধরেই ভিটামিন সি-র ঘাটতি থাকতে দেখা যায়। এই ঘাটতি পূরণ করা গেলে রোগীদের শারীরিক অবস্থার উন্নতি বা চিকিৎসার সুফল মিলতে পারে কিনা, তা নিয়ে দীর্ঘকাল ধরে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। 

সম্প্রতি ‘ইভিটা’ নামের একটি ফেজ ২ ক্লিনিক্যাল ট্রায়ালের নতুন ফলাফলে দেখা গেছে, ভিটামিন সি সাপ্লিমেন্টেশন রক্তকণিকার প্রাক-ক্যানসার ও প্রাথমিক পর্যায়ের ব্লাড ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের জন্য দারুণ উপকারী হতে পারে। 

‘ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউট-স্ট্যান্ড আপ টু ক্যানসার’ এপিজেনেটিক্স ড্রিম টিমের উদ্যোগে এই র্যান্ডমাইজড, ডাবল-ব্লাইন্ড ও প্লেসিবো-নিয়ন্ত্রিত গবেষণাটি পরিচালিত হয়। আমেরিকান ক্যানসার সোসাইটির জার্নাল ‘সিএএনসিইআর’-এ এই ফলাফল প্রকাশিত হয়েছে। 

গবেষণায় এমন ১০৯ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যারা ক্লোনাল সাইটোপেনিয়া অব আনডিটারমাইন্ড সিগনিফিকেন্স (CCUS) অথবা মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম (MDS)—এই দুই অবস্থার যেকোনো একটিতে ভুগছিলেন। এই রোগগুলো পরবর্তীতে লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারে রূপ নিতে পারে, যা সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়।

গবেষণায় অংশগ্রহণকারীদের এক বছর ধরে প্রতিদিন ১,০০০ মিলিগ্রাম মুখে খাওয়ার ভিটামিন সি দেওয়া হয়। ফলাফল বিশ্লেষণে দেখা যায়:

ট্রায়াল শুরুর আগে অর্ধেকের বেশি রোগীর শরীরেই ভিটামিন সি-র ঘাটতি ছিল। নিয়মিত সাপ্লিমেন্ট নেওয়ার পর তা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। 

যারা ভিটামিন সি গ্রহণ করেছিলেন, গবেষণা ও ফলো-আপের সময় তাদের শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া বা জটিলতা উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। 

ভিটামিন সি রোগপ্রতিরোধ সংক্রান্ত কিছু বিশেষ অণু বা সাইটোকাইনের মাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে, যা প্রদাহ কমাতে সাহায্য করে। 

প্রায় তিন বছরের ফলো-আপের পর দেখা যায়, যারা ভিটামিন সি খেয়েছিলেন, তারা প্লেসিবো বা নকল ওষুধ খাওয়া রোগীদের তুলনায় দীর্ঘ সময় বেঁচে ছিলেন। তবে বিজ্ঞানীরা বলছেন, বিষয়টি নিশ্চিত করার জন্য আরও বড় পরিসরে ফেজ ৩ ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন।

প্রাক-ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো 

বর্তমানে ব্লাড ডিসঅর্ডারের প্রাথমিক পর্যায়ে রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের প্রধান কাজ হলো নিয়মিত রক্ত পরীক্ষা করে রোগ পর্যবেক্ষণ করা। কারণ, রোগটিকে আগেভাগে থামানোর মতো নির্দিষ্ট কোনো চিকিৎসা এতদিন ছিল না। এ ছাড়া বয়স বা শারীরিক জটিলতার কারণে অনেকেই স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের মতো বড় চিকিৎসা নিতে পারেন না। এমন অবস্থায় ভিটামিন সি-র মতো সহজলভ্য ও নিরাপদ একটি উপাদান যদি চিকিৎসায় সহায়ক হতে পারে, তবে তা রোগীদের জন্য এক বড় স্বস্তির বিষয় হবে। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিটামিন সি কেবল একটি সাধারণ পুষ্টি উপাদান নয়; এটি কোষের জিনগত কার্যক্রম ও স্বাভাবিক বিকাশ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। বিশেষ করে ‘TET2’ নামের একটি এনজাইমকে সক্রিয় রাখতে সাহায্য করে ভিটামিন সি, যা ক্ষতিকর কোষের বৃদ্ধি রোধ করতে কাজ করে। 

বিশেষজ্ঞদের মতামত 

গবেষণার অন্যতম গবেষক ও ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের বিশিষ্ট অধ্যাপক ড. পিটার এ. জোন্স বলেন, ‘ক্যানসার পুরোপুরি জেঁকে বসার আগেই তা প্রতিরোধ করার ভাবনা থেকেই আমরা এই গবেষণাটি করেছি। রক্তকোষে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ভিটামিন সি কীভাবে কাজ করে, তা নিয়ে আমরা আরও কাজ করছি।’ 

ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের হেমাটোলজিস্ট অধ্যাপক ড. কার্সেন বলেন, ‘এই প্রাথমিক ফলাফলগুলো আমাদের বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার পথ দেখাচ্ছে। যদিও এখনই চিকিৎসায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, তবে এটি আমাদের বেশ আশাবাদী করে তুলেছে।’ 

ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা সফল হলে ব্লাড ক্যানসারের ঝুঁকি কমাতে এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে ভিটামিন সি এক নতুন ও সহজ সমাধান হিসেবে যুক্ত হতে পারে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওজন কমানোর ওষুধে নখ খুলে যাওয়ার ঝুঁকি, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ওজন কমানোর ওষুধে নখ খুলে যাওয়ার ঝুঁকি, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ভিটামিন সি খেলেই কি সর্দি-কাশি দূর হয়? গবেষণা কী বলছে

ভিটামিন সি খেলেই কি সর্দি-কাশি দূর হয়? গবেষণা কী বলছে

জিনগত পরিবর্তনে চিকিৎসাকে ফাঁকি দেয় অগ্ন্যাশয়ের ক্যানসার কোষ: গবেষণা

জিনগত পরিবর্তনে চিকিৎসাকে ফাঁকি দেয় অগ্ন্যাশয়ের ক্যানসার কোষ: গবেষণা

জিনগত পরিবর্তনে চিকিৎসাকে ফাঁকি দেয় অগ্ন্যাশয়ের ক্যানসার কোষ: গবেষণা

জিনগত পরিবর্তনে চিকিৎসাকে ফাঁকি দেয় অগ্ন্যাশয়ের ক্যানসার কোষ: গবেষণা

আরও পড়ুন

ভিটামিন সি নিয়ে ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

ভিটামিন সি নিয়ে ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেলে মিলবে যেসব উপকার

সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি খেলে মিলবে যেসব উপকার

যেসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে

যেসব কারণে পিরিয়ড অনিয়মিত হতে পারে

ওজন কমানোর ওষুধে নখ খুলে যাওয়ার ঝুঁকি, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ওজন কমানোর ওষুধে নখ খুলে যাওয়ার ঝুঁকি, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম