Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বাড়ির টবে যেভাবে চাষ করবেন পেঁয়াজ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১২:১২ পিএম

বাড়ির টবে যেভাবে চাষ করবেন পেঁয়াজ

বাড়ির টবে যেভাবে চাষ করবেন পেঁয়াজ। ছবি সংগৃহীত

Advertisement

বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করলেও এখনও বাজারে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। ৮০ থেকে শুরু করে ২৫০ টাকা দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাড়তি দাম গোনার কারণে পেঁয়াজ কিনতে গিয়ে মাথায় হাত ক্রেতাদের। 

তবে আপনি চাইলে বাড়ির টবেই করতে পারেন পেঁয়াজের চাষ। 

আসুন জেনে নিই বাড়ির টবে কীভাবে করবেন পেঁয়াজের চাষ।

যেভাবে চাষ করবেন

বাড়িতে পেঁয়াজ চাষের জন্য প্রয়োজন একটি মাঝারি আকারের টব। একান্ত জায়গার অভাব থাকলে ছোট টবেও কাজ চালানো যেতে পারে। আলাদা একটি পাত্রে বেলে ও দোআঁশ মাটি মিশিয়ে নিন। এবার টব ভর্তি করে মাটি দিন। 

বাজার থেকে পেঁয়াজ কিনে আনুন। শিকড় বেরোনো ও শিকড় না বেরোনো দুপ্রকার পেঁয়াজ। শিকড় না বেরোনো পেঁয়াজ হলে তার মুখ ও পেছনের দিকের সামান্য অংশ কেটে ফেলুন। শিকড় বেরোনো পেঁয়াজের ক্ষেত্রে তার প্রয়োজন নেই। 

এবার টব ভর্তি মাটির মধ্যে আঙুল দিয়ে গর্ত করে ওই পেঁয়াজ  ঢুকিয়ে দিন। ওপর দিয়ে গুঁড়ো মাটির হালকা আস্তরণ দিতে পারেন। এবার হালকা হাতে অল্প করে পানি ছড়িয়ে দিন। পুরো প্রক্রিয়াটি শেষ হলে সূর্যের আলো লাগে এমনই একটি জায়গায় ওই টবটি সরিয়ে রাখুন।

৬ থেকে ১০ দিন পর দেখবেন ওই টবে পুঁতে রাখা পেঁয়াজ থেকে পাতা বেরিয়েছে। পেঁয়াজ পাতা খাওয়ার ইচ্ছা হলে তা আপনি কেটে নিতে পারেন। 

ওই গাছের ঘাড় বা গলা শুকিয়ে ভেঙে হেলে পড়লে বুঝতে হবে  পেঁয়াজ উত্তোলনের সময় হয়ে গেছে। পেঁয়াজ টবে লাগার ১১০-১২০ দিনের মধ্যে তা উত্তোলনের সময় চলে আসে। 

সূত্র: সংবাদ প্রতিদিন

 

Advertisement

পেঁয়াজ

Advertisement

আরও পড়ুন

হাড়ের সুস্থতায় জাদুকরী ৫ খাবার

হাড়ের সুস্থতায় জাদুকরী ৫ খাবার

বিয়ের সঙ্গে কি থাইরয়েডের সমস্যার কোনো সম্পর্ক আছে?

বিয়ের সঙ্গে কি থাইরয়েডের সমস্যার কোনো সম্পর্ক আছে?

থাইরয়েড কী, গর্ভাবস্থায় কেন এই পরীক্ষা জরুরি ?

থাইরয়েড কী, গর্ভাবস্থায় কেন এই পরীক্ষা জরুরি ?

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম