Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সংক্রমণ প্রতিরোধে পেঁপে-কলার স্মুদি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০১:৩৫ পিএম

সংক্রমণ প্রতিরোধে পেঁপে-কলার স্মুদি

পেঁপে-কলার স্মুদি, ছবি সংগৃহীত

Advertisement

বসন্তকালে সবচেয়ে বেশি রোগবালাই দেখা দেয়। তবে এই সময়ে ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই করোনাভাইরাসসহ যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে খেতে পারেন ভিটামিন সি। খেতে পারেন পেঁপে-কলার স্মুদি।
 
এই স্মুদি  ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। উভয়েই রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে ও শরীর সুস্থ রাখে। 
 
রেসিপিটি কলা এবং পেঁপে দিয়ে তৈরি। দুটি ফলই হজমশক্তি বাড়ায় আর শরীরের প্রয়োজনীয় পুষ্টি মেটায়।
 
পেঁপেতে প্রচুর পরিমাণ আঁশ, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। কলায় কোলিনসহ সব ধরনের ভিটামিন বি আছে।
 
আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন পেঁপে-কলার স্মুদি
 
উপকরণ
 
পেঁপে- ১ কাপ (চৌকো করে কাটা), কলা- ১টি (কাটা), টক দই (দেড় কাপের চেয়ে কিছুটা কম ), সূর্যমুখী বীজ - ১ চা চামচ, আখরোট- ২ চা চামচ (গুঁড়ো করা), ডুমুর - ১ থেকে ২ চা চামচ (কাটা), মধু / ম্যাপেল সিরাপ- স্বাদ অনুযায়ী।
 
যেভাবে তৈরি করবেন
 
পেঁপে এবং কলা ব্লেন্ড করে নিন, দই এবং মধু / ম্যাপেল সিরাপ দিয়ে আবার মেশান। গ্লাসে স্মুদি ঢেলে আখরোট, সূর্যমুখী বীজ এবং ডুমুর দিয়ে সাজিয়ে নিন। চাইলে অন্য ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারেন। 
 
তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

কলা পেপে

Advertisement

আরও পড়ুন

সন্তান ভুল করলে যা করবেন

সন্তান ভুল করলে যা করবেন

মুখের ছবি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই!

মুখের ছবি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই!

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম