Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পেঁপের বীজ কেন খাবেন?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৮, ০৪:২৮ পিএম

পেঁপের বীজ কেন খাবেন?

পেঁপের বীজ কেন খাবেন?

Advertisement

পেঁপে খেতে অনেকে পছন্দ করেন। কাঁচা এবং পাকা পেঁপে দুটোই স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে পেঁপে খেলেও পেঁপের বীজ খেয়েছেন কি কখনো। ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ পেঁপের বীজেও রয়েছে ভরপুর পুষ্টিগুণ। পেঁপে খাওয়ার পরে আমরা সাধারণত এর বীজ ফেলে দেই। কিন্তু ভুলেও এই ভুলটি করবেন না।

পেঁপের বীজে রয়েছে অনেক উপকার। আসুন জেনে নেই কেন পেঁপের বীজ খাবেন। 


ক্ষতিকর জীবাণুনাশ

পেঁপের বীজে রয়েছে প্রোটিওলাইটিক উৎসেচক। পেঁপের বীজ দেহে বাসা বাঁধা নানা ক্ষতিকর জীবাণু নাশ করে। এছাড়া দেহে প্রোটিন বিপাকে সাহায্য করে ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে।

হজম প্রক্রিয়া

খাবার ভালোভাবে হজমের জন্য পেঁপে খুবই উপকারী একটি ফল। শরীরের ভেতর প্রোটিন ফাইবারকে ভাঙতে এবং হজম প্রক্রিয়াকে অনেক দ্রুত করে পেঁপে বীজ।

ক্যান্সার প্রতিরোধ

আপনি জেনে হয়তো অবাক হবেন, পেঁপে ত্বকের যত্ন ও ক্যান্সার প্রতিরোধ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পানি ও দইয়ের সঙ্গে পেঁপে বীজের মিশ্রণ তৈরি করে নিয়মিত পান করলে যকৃত ভালো থাকে।

ডেঙ্গু জ্বর

ডেঙ্গু প্রতিরোধে পেঁপের বীজের জুড়ি নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই প্লেটলেট কমতে শুরু করে। এই সময় নিয়মিত পেঁপে বীজ এবং পেঁপেপাতা খেলে প্লেটলেট আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।

[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন[email protected]এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Advertisement

পেঁপের বীজ

Advertisement

আরও পড়ুন

কাজের চাপে ক্লান্ত অথচ বিশ্রাম নিতে গেলেই অপরাধবোধ কাজ করে? কারণ জানালেন মনোবিদ

কাজের চাপে ক্লান্ত অথচ বিশ্রাম নিতে গেলেই অপরাধবোধ কাজ করে? কারণ জানালেন মনোবিদ

পরোক্ষ ধূমপান কতটা মারাত্মক? ফুসফুসের ক্ষতি করে যেভাবে

পরোক্ষ ধূমপান কতটা মারাত্মক? ফুসফুসের ক্ষতি করে যেভাবে

যেসব কারণে কমছে পুরুষের টেস্টোস্টেরন হরমোন

যেসব কারণে কমছে পুরুষের টেস্টোস্টেরন হরমোন

মেরুদণ্ডে আঘাত কি পুরুষের প্রজননক্ষমতা নষ্ট করে, যা বলছে গবেষণা

মেরুদণ্ডে আঘাত কি পুরুষের প্রজননক্ষমতা নষ্ট করে, যা বলছে গবেষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম