Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চুলে সরিষার তেল ব্যবহারে যত উপকার

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৮ পিএম

চুলে সরিষার তেল ব্যবহারে যত উপকার

ছবি সংগৃহীত

Advertisement

চুলের যত্নে ব্যবহার করতে পারেন সরিষার তেল। এই তেল ব্যবহারে চুলের অনেক সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। এই তেল ব্যবহারে চুল হবে স্বাস্থ্যোজ্জ্বল, মসৃণ ও সুন্দর।

আসুন জেনে নিই চুলে সরিষার তেল ব্যবহারে যত উপকার-

১. চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন সরিষার তেল। এই তেলে থাকা আলফা ফ্যাটি অ্যাসিড চুল সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল রাখে। এ ছাড়া আলফা ফ্যাটি অ্যাসিড কন্ডিশনারের কাজও করে। ফলে চুল দ্রুত বাড়ে ও গোড়া মজবুত হয়। 

২. চুল পড়া খুবই সাধারণ একটি সমস্যা। চুলের ফলিকল দুর্বল হয়ে নষ্ট হয়ে যেতে পারে। চুলে নিয়মিত সরিষার তেল মালিশ করলে ফলিকল মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে।  

৩. সরিষার তেল ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এই তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেল এবং ভিটামিন এ, ডি, ই ও কে। এ ছাড়া রয়েছে জিঙ্ক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম, যা চুল লম্বা হতে সাহায্য করে।   
৪. চুল রুক্ষ, শুষ্ক, নিষ্প্রাণ হলে নিয়মিত মাথার তালুতে সরিষার তেল ম্যাসেজ করুন। এই তেল মাথার তালুর রক্ত সঞ্চালন বাড়াবে, চুলের গোড়া মজবুত করবে এবং চুল পড়া বন্ধ হবে।

৫. এই তেলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, যা চুল বড় হতে সাহায্য করে। এ ছাড়া এই তেলে অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকায় তা খুশকি ও চুলকানি দূর করে। 

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

চুল. সরিষার তেল ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট

Advertisement

আরও পড়ুন

হাড়ের সুস্থতায় জাদুকরী ৫ খাবার

হাড়ের সুস্থতায় জাদুকরী ৫ খাবার

বিয়ের সঙ্গে কি থাইরয়েডের সমস্যার কোনো সম্পর্ক আছে?

বিয়ের সঙ্গে কি থাইরয়েডের সমস্যার কোনো সম্পর্ক আছে?

থাইরয়েড কী, গর্ভাবস্থায় কেন এই পরীক্ষা জরুরি ?

থাইরয়েড কী, গর্ভাবস্থায় কেন এই পরীক্ষা জরুরি ?

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

নারীরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন যে ৫ বিষয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম