Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গাজরের পুডিং রেসিপি

Advertisement

Icon

স্বর্ণালি সাঈদ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫০ পিএম

গাজরের পুডিং রেসিপি

ছবি সংগৃহীত

Advertisement

সুস্বাদু লাল রঙের গাজর দিয়ে তৈরি করা যায় হালুয়া ও পায়েশ। আজ আপনাদের জানাবো গাজর দিয়ে সুস্বাদু পুডিং কীভাবে তৈরি করা যায়।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন গাজরের পুডিং—

উপকরণ

গাজর ৩টি, তরল দুধ- ২ কাপ, বাদাম- ১ টেবিল চামচ, চিনি- আধা কাপ, গুঁড়া দুধ- আধা কাপ, আগার আগার পাউডার- দেড় চা চামচ, ঘি- ১ চা চামচ ও লবণ- সামান্য।

প্রণালি

প্রথমে গাজর ধুয়ে পাতলা করে কেটে করে নিন। এবার  চুলায় একটি প্যান বসিয়ে তাতে তরল দুধ ও গাজর দিন। এরপর দিন বাদাম ও সামান্য লবণ। গাজর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন।

এবার গাজরের মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে আবারও চুলায় বসান। 

এরপর এতে গুঁড়া দুধ ও চিনি মেশিয়ে ভালোভাবে মেশানো হলে আগার আগার পাউডার দিয়ে আবারও মেশান। এরপর এতে এক চা চামচ ঘি দিয়ে দিন।

আঁচে রেখে ঘন ঘন নাড়তে থাকুন। ঘি ভেসে উঠলে নামিয়ে নিন। গরম অবস্থায়ই একটি পরিষ্কার পাত্রে ঢেলে জমতে দিন। ব্যস তৈরি হয়ে গেল গাজরের পুডিং।

লেখক: স্বর্ণালি সাঈদ, গৃহিনী
 

Advertisement

গাজর পুডিং রেসিপি

Advertisement

আরও পড়ুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

কফি পান করার ৫ সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা জানুন

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

চুল পড়া শুরু হলে কী করবেন, যে পরামর্শ বিশেষজ্ঞের

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

ডায়াবেটিসে শর্করা কমে গেলে বিপদ এড়াবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম