বিবাহ বিচ্ছেদে হতে পারে যেসব জটিল রোগ
|
ফলো করুন |
|
|---|---|
সংসারে জীবন সব সময় সুখের হয় না।সংসারে কখনো কখনো নামে বিষাদের সূর।বিচ্ছেদের ফলে মানসিকভাবে ব্যাপক ক্ষতির সমূখীন হতে পারেন আপনি।জানেন কি শুধু মানসিক নয় বিচ্ছেদের ফলে শরীরিকভাবে ব্যাপক ক্ষতির সমূখীন হতে পারেন আপনি।
জার্নাল অব হেল্থ এন্ড সোশাল বিহেভার এ প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় ডিভোর্সি বা যাদের সঙ্গী মারা গেছে তারা বিভিন্ন জটিল রোগে ভোগে। স্বাভাবিক বিবাহিত নর-নারীদের চেয়ে ডিভোর্সি বা সঙ্গীহীনরা ২০ শতাংশ বেশি হৃদরোগ, ডায়বেটিস ও ক্যান্সারে ভোগে।
ডিভোর্স আপনার শরীরে যে পাঁচটি প্রভাব ফেলতে পারে সেগুলো হচ্ছে:
হৃদরোগ
‘জার্নাল অব ম্যারিজ এন্ড ফ্যামিলি’তে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় সাধারণত কোন পুরুষ বা নারী বিচ্ছেদের পর হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। একই গবেষণায় আরও দেখা যায় পুরুষের চেয়ে নারীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
রোগ প্রতিরোধ ক্ষমতা
বিচ্ছেদের ফলে চাপ ও উদ্বেগ বাড়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়া সহজেই বিভিন্ন ইনফেকশন ও জটিল রোগে আক্রান্ত হতে পারে। আর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘ সময়ের জন্য রোগাক্রান্ত করে দিতে পারে।
মেটাবলিক সিনড্রম
মেটাবলিক সিনড্রম হচ্ছে রক্তে উচ্চ চাপ, চিনির আধিক্য, ফ্যাট ও কোলেস্টেরল এর আধিক্যের যুক্ত ফলাফল। এই সিনড্রম হৃদরোগ, স্ট্রোক ও ডায়বেটিস এর ঝুঁকি বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে ডিভোর্সি নারী ও বিয়েতে অসুখী নারীদের এই মেটাবলিক সিনড্রমে আাক্রান্ত হওয়ার বড় ঝুঁকিতে থাকেন।
ডিপ্রেশন
ডিপ্রেশন একটি মারাত্মক মানসিক সমস্যা। দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যে ভয়ানক প্রভাব ফেলতে পারে। বিয়ে ভেঙ্গে যাওয়ার মতো ঘটনা মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পর্যায়ে কাউন্সেলিং নেওয়া খুবই জরুরী।
অনিদ্রা
ডিভোর্স বা সম্পর্কে বিচ্ছেদের ঘটনা আপনার ঘুমকেও কেড়ে নিতে পারে। ডিপ্রেশনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অনিদ্রায় আক্রান্ত হতে পারেন ডিভোর্সি নারী বা পুরুষ।
ডিভোর্স বা সম্পর্কে বিচ্ছেদ যে কারো জীবনেই চলে আসতে পারে। এক্ষেত্রে পরিবার ও বন্ধুবান্ধবদের সহায়তা ছাড়া বিশেষজ্ঞ পরামর্শ বা কাউন্সেলিং নিতে হবে। আর শারীরিক সমস্যার শুরুতেই চিকিৎসা গ্রহণ করতে হবে।
[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন[email protected]এ ঠি।কানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
