Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গোলাপি ঠোঁট পেতে বদলে ফেলুন ৫ অভ্যাস

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০১৮, ০৭:৪৩ পিএম

গোলাপি ঠোঁট পেতে বদলে ফেলুন  ৫ অভ্যাস

গোলাপি ঠোঁট

Advertisement

গোলাপি ঠোঁট কে না চায়। পুরুষের চেয়ে নারীরা বেশি ঠোঁট সচেতন। কারণ নারীদের মুখের চোখ, নাকের মতই ঠোঁট সুন্দর রাখা জরুরী। ঠোঁট কালো বা ফ্যাকাসে হলে মোটেই দেখতে ভাল লাগে না। গোলাপী ঠোঁটই স্বাস্থ্যকর ঠোঁটের পরিচয়। তবে গোলাপি ঠোঁটের নারীদের পুরুষেরা বেশি পছন্দ করে। 

জানেন কি ঠোঁট কালো হয়ে যাওয়ার জন্য আমাদেরই কিছু খারাপ অভ্যাস দায়ী। জেনে নিন কী সেই অভ্যাস আর দ্রুত তা বদলে ফেলুন।

ঠোঁটকে শুষ্ক হতে দেবেন না

আর্দ্রতা হারালে ঠোঁট বিবর্ণ হয়ে যায়। ঠোঁটের রং কালো হয়ে যায়। তাই ঠোঁটের আর্দ্রতা সব সময়ই ধরে রাখা উচিত। এর জন্য ভাল লিপবাম খুব কাজের হতে পারে। কিন্তু আমরা অনেকেই লিপবাম সঠিক প্রয়োগ করি না। ঠোঁটকে শুষ্ক হতে দিই। ফলে ঠোঁট সৌন্দর্যতা হারায়।  

কোষ দূর করুন

ঠোঁটের ত্বক খুবই পাতলা হওয়ায় দরুণে খুব দ্রুত তা শুষ্ক হয়ে ফেটে যায়। ঠোঁটকে ভাল রাখতে তাই প্রতিনিয়ত মরা কোষ দূর করা দরকার। আমরা কি তা আদৌ করি?

রোদে ঘোরাঘুরি

শুধু কি দেহের চামড়াই রোদে পুড়ে যায়? ঠোঁটেও একই ভাবে সানবার্ন হয়। অতি বেগুনি রশ্মি থেকে তাই ঠোঁটকে রক্ষা করা খুব জরুরি। খুব বেশি রোদে ঘোরাঘুরি করবেন না।

ধূমপান

প্রতিনিয়ত ধূমপানের অভ্যাসও কালো ঠোঁটের একটা বড় কারণ। সিগারেটের নিকোটিন ঠোঁটে প্রবেশ করে বিবর্ণ করে তোলে ঠোঁটকে।

ঠোঁটের যত্ন

সবচেয়ে দায়ী ঠোঁটের যত্ন না নেওয়ার অভ্যাস। আমরা যতটা মুখের ত্বকের উপর নজর দিই, তার বিন্দুমাত্রও কিন্তু ঠোঁটের দিকে দিই না। সুন্দর গোলাপি ঠোঁট পেতে এই অভ্যাসও বদলাতে হবে।


সূত্র : আনন্দবাজার পত্রিকা 

 

[প্রিয় পাঠক, আপনিও দৈনিক যুগান্তর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন[email protected]এ ঠি।কানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Advertisement

গোলাপি ঠোঁট অভ্যাস

Advertisement

আরও পড়ুন

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার

রাতে ঘুম হচ্ছে না? কখন যাবেন চিকিৎসকের কাছে

রাতে ঘুম হচ্ছে না? কখন যাবেন চিকিৎসকের কাছে

তরুণদের পিঠে ব্যথা: যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ

তরুণদের পিঠে ব্যথা: যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ

সন্তান ভুল করলে যা করবেন

সন্তান ভুল করলে যা করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম