Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ঘুরুঞ্চি ডট কমের যাত্রা শুরু

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৭:৩১ পিএম

ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ঘুরুঞ্চি ডট কমের যাত্রা শুরু

Advertisement

অস্ট্রেলিয়ার শিক্ষানগরী মেলবোর্ন থেকে যাত্রা শুরু হলো বাংলা ভাষায় প্রথম ও পূর্ণাঙ্গ ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ঘুরুঞ্চি ডট কমের। শনিবার মেলবোর্নের মেরিবিরনং কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে ওয়েব সাইটটি উদ্বোধন করেন, অস্ট্রেলিয়ায় বিশিষ্ট ব‍্যবসায়ী কামরুল চৌধুরী । 

নতুন এই ওয়েবসাইটিতে, সারা বিশ্বের বাংলাভাষী এ‍্যাডভেঞ্চার প্রিয়, ভ্রমণপ্রিয় মানুষের ভ্রমণ সংক্রান্ত লেখা, নিবন্ধ, ছবি প্রকাশ পাবে। 

অনুষ্ঠানে, অস্ট্রেলিয়ার প্রধান বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান CSIRO এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নওশাদ হক, ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদসহ মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন। 

অনুষ্ঠানে কামরুল চৌধুরী বলেন, মেলবোর্ন থেকে বাংলা ভাষায় প্রথম ভ্রমণ ম‍্যাগাজিন ও ওয়েব সাইট যাত্রা এক অনন্য ঘটনা। সারা বিশ্বের বাংলাভাষী এ‍্যাডভেঞ্চার প্রিয় মানুষ, নতুন উদ‍্যেমে তাদের লেখনির মাধ‍্যমে যুক্ত থাকবেন এই ওয়েবসাইটের সাথে। 

তিনি আরো বলেন, ভ্রমণ মানুষের মনকে চাঙা রাখে, শরীর সুস্থ রাখে। আর ভ্রমণ নিয়ে লেখালেখি নির্দোষ চিত্তবিনোদনের এক অফুরান উৎস। ঘুরুঞ্চির এই উদ‍্যোগকে স্বাগত জানিয়ে তাতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। অনুরোধ রাখেন, ঘোরাঘুরির এই উদ‍্যোগ যেন মেলবোর্নের বাংলা স্কুলের শিশুদের মাঝে ছড়িয়ে দেয় হয়। 

প্রখ‍্যাত বাঙালি বিজ্ঞানী ড. নওশাদ বলেন, ঘুরুঞ্চির নানান উদ‍্যোগ তিনি কাছ থেকে দেখেছেন। নতুন করে ভ্রমণ ওয়েব সাইটের যাত্রা তাঁকে আরো অনুপ্রাণিত করছে। ভ্রমণে মানুষের মন উদার হয়। নতুন প্রজন্ম ভ্রমণে উৎসাহিত হয়ে, বড় ভ্রমণকারী হয়ে উঠবেন বলে আশা রাখেন তিনি। 

অনুষ্ঠানে, ঘুরুঞ্চির প্রধান সম্পাদক সালাউদ্দিন আহমদ জানান, বাংলা ভাষায় পরিবেশ ও প্রকৃতি নির্ভর কর্মকান্ড ও ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার মতো তেমন উল্লেখযোগ্য প্রকাশনা বা প্ল্যাটফর্ম নেই। ঘুরুঞ্চি ম্যাগাজিন সেই শূন্যস্থান পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। 
ঘুরুঞ্চি ম্যাগাজিন বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ট্রাভেল ম্যাগাজিন । মানুষকে প্রকৃতির কাছাকাছি যেতে উৎসাহিত করা ও ভ্রমণে আগ্রহী করে তোলাই ঘুরুঞ্চি ম্যাগাজিনের উদ্দেশ্য। 

তিনি আরো জানালেন, ২০২০ সালে ছোট পরিসরে ঘুরুঞ্চির যাত্রা শুরুর পর আর থেমে থাকতে হয়নি। সাত মহাদেশের বাংলাভাষী ভ্রমণকারীরা তাদের লেখা পাঠাতে শুরু করেন। বাড়তে থাকে উৎসাহ। সেই উৎসাহেই ঘুরুঞ্চির নবযাত্রা এই ওয়েব সাইট উদ্বোধনের মধ‍্যদিয়ে। তিনি আশা করেন, নতুন এ ওয়েব সাইট Ghurunchi.com ঘুরুঞ্চিদের আরো উৎসাহ যোগাবে। 

ড. সাদিকা জাহান, মাহবুব স্মারক ও ড. জুই গোমেজের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেলবোর্নে থাকা প্রবাসী বাংলাদেশী ও অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া প্রদেশের অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছিলো পরিবেশ, প্রকৃতি এবং ভ্রমণ বিষয়ে সাংস্কৃতিক আয়োজন, যাতে ঘুরুঞ্চির পরিবারের সদস্যরা গান পরিবেশন করেন। 
 

Advertisement

ভ্রমণ ওয়েবসাইট ঘুরুঞ্চি

Advertisement

আরও পড়ুন

আবহাওয়া বদলালেই মাথাব্যথা? জেনে নিন কারণ ও করণীয়

আবহাওয়া বদলালেই মাথাব্যথা? জেনে নিন কারণ ও করণীয়

মুখ খোলা রেখে ঘুমানোর অভ্যাসে শরীরে যেসব সমস্যা হতে পারে

মুখ খোলা রেখে ঘুমানোর অভ্যাসে শরীরে যেসব সমস্যা হতে পারে

নারীদের প্রস্রাবে ইনফেকশন কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন

নারীদের প্রস্রাবে ইনফেকশন কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন

গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে মানতে হবে ৫ নিয়ম

গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে মানতে হবে ৫ নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম