Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

কাশি থামছেই না, খেয়ে দেখুন আদা-মধুর চা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৩:৪৭ পিএম

কাশি থামছেই না, খেয়ে দেখুন আদা-মধুর চা

আদা-মধুর চা। ছবি সংগৃহীত

Advertisement

সর্দি-কাশি দূর করতে আদা ও মধুর চা খুবই উপকারী। আদা কুচি করে গরম পানি বা গরম চায়ে দিয়ে পান করুন। এতে সর্দি-কাশির সমস্যা একেবারেই দূর হবে।

খুসখুসে কাশি, গায়ের ব্যথা দূর করার জন্য আদা চায়ের জুড়ি নেই। আদা চা বুকে জমে থাকা কফ দূর করে ক্ষুধা বাড়ায়। ভাইরাসজনিত ঠান্ডা-জ্বরে খেতে পারেন আদা চা। ঠান্ডা সারাতে সবচেয়ে ভালো কাজ করে আদা চা।

এছাড়া চায়ের সঙ্গে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এর তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয়, তেমনি মেদও দূর হয়।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন আদা চা-

উপকরণ

২ কাপের বেশি পানি। ২ ইঞ্চি খোসাসহ আদা। চা পাতা আধা চা-চামচ। স্বাদমতো মধু বা চিনি (ইচ্ছে হলে নাও দিতে পারেন)।

পদ্ধতি

পানি ভালোমতো ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে আদা থেতলিয়ে দিয়ে দিন। পাঁচ থেকে সাত মিনিট পর চা পাতা ও চিনি দিন। ভালো মতো ফুটিয়ে চুলা বন্ধ করে লেবুর রস দিন।
 

Advertisement

লাইফস্টাইল কাশি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম