Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

চুল পড়া আর খুশকি দূর করে দেবে বেদানা, জানুন ব্যবহারবিধি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

চুল পড়া আর খুশকি দূর করে দেবে বেদানা, জানুন ব্যবহারবিধি

ছবি: সংগৃহীত

Advertisement

আপনার মাথায় যে কটা চুল রয়েছে, সেগুলোকে ধরে রাখতে কত কিছুই না করছেন। কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। চুল পড়া বন্ধ হলেও থেকে যাচ্ছে খুশকি। আবার খুশকি দূর করার জন্য রাসায়নিক দেওয়া শ্যাম্পু ব্যবহার করলেও মুঠো মুঠো চুল উঠতে শুরু করছে। আবার দামি তেল, নামি শ্যাম্পু আর সিরাম— সবই বাদের খাতায় নাম লিখিয়েছেন। তাহলে এখন উপায় কি? নিশ্চয়ই একটা সমাধান আছেন। চলুন জেনে নেওয়া যাক কেশসজ্জাশিল্পীরা কি বলছেন।

কেশসজ্জাশিল্পীরা বলছেন, চুলে রাসায়নিক প্রসাধনী ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে দেখা যেতে পারে। এ ক্ষেত্রে বেদানা হতে পারে সেই উপাদান। অ্যান্টি-অক্সিডেন্ট, নানা রকম ভিটামিন ও খনিজে ভরপুর আছে বেদানায়। এই ফলটি চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। এমনকি অকালপক্বতা রোধ করতেও সাহায্য করে।

এর আগে ২০২৩ সালে ‘জার্নাল অব দ্য কোরিয়ান সোসাইটি অব কসমেটোলজি’-তে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে— মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে অ্যান্টি-অক্সিডেন্ট-যুক্ত উপাদান। বেদানায় যেহেতু অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি, তাই সেই কাজে ফলটি সাহায্য করে। মাথার ত্বকে রক্ত চলাচল ভালো হলে ফলিকলে পুষ্টি পৌঁছায়, যা নতুন চুল গজানোর পক্ষেও সহায়ক হয়। 

আবার ২০১৩ সালে ‘পাবমেড সেন্ট্রাল’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, বেদানা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ। অর্থাৎ মাথার ত্বকে প্রদাহজনিত কোনো সমস্যা হলে তা-ও রুখে দিতে পারে ফলটি?

জেনে নিন চুলের যত্নে বেদানা কীভাবে ব্যবহার করবেন—

১. বেদানার রস

নিষ্প্রাণ চুলে জেল্লা ফিরিয়ে দিতে পারে বেদানার রস। চুলের নিজস্ব রঙ ধরে রাখতেও সাহায্য করে বেদানা। আপনি শ্যাম্পু করার পর চুলে ও মাথার ত্বকে বেদানার রস মেখে নিন। এরপর মিনিট দুয়েক রেখে ধুয়ে ফেলুন। এতে আপনার চুলে জেল্লা ফিরে পাবেন।

২. বেদানার বীজের তেল

বেদানার বীজের তেল হালকা গরম করে মাথার ত্বকে মেখে নিন। আধ ঘণ্টা রেখে দিন ওই ভাবে। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। রুক্ষ চুল রেশমের মতো নরম করে এই তেল। আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে।

৩. বেদানার রস ও মধুর মাস্ক

ছোট একটি পাত্রে বেদানার রস ও মধু মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। মাথার ত্বকে মেখে রেখে দিন আধ ঘণ্টা। তার পর শ্যাম্পু করে ফেলুন। স্ক্যাল্পের পিএইচের সমতা বজায় রাখতে সাহায্য করে এই মাস্ক। ফলে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয় না। খুশকির সমস্যাও সামাল দেওয়া যায়।

৪. বেদানার রস ও ডিমের মাস্ক

চুল পড়ার সমস্যা দূর করে, নতুন চুল গজানোর ক্ষেত্রেও দারুণ কাজ করে এই মাস্ক। ছোট একটি পাত্রে ডিম ও বেদানার রস ভালো করে ফেটিয়ে নিন। এই মাস্ক মাথার ত্বক ও চুলে ভালো করে মেখে নিন। আধ ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। 

৫. বেদানার রস ও জবাফুল

চুল জটমুক্ত রাখতে এবং ঘনত্ব বৃদ্ধি করতেও সাহায্য করে এ তরলটি। দুই কাপ পানিতে ২-৩টি জবাফুল দিয়ে ফুটিয়ে নিন। এর সঙ্গে মেশান দুই টেবিল চামচ বেদানার রস। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার না করে ওই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে ফেলুন। 

Advertisement

চুল পড়া খুশকি টিপস

Advertisement

আরও পড়ুন

সন্তান ভুল করলে যা করবেন

সন্তান ভুল করলে যা করবেন

মুখের ছবি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই!

মুখের ছবি থেকেই ক্যানসার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা জানাবে এআই!

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

যে কারণে কমতে পারে পুরুষের শুক্রাণুর মান, যা বাড়ায় বন্ধ্যত্বের ঝুঁকিও

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

সুখী দাম্পত্যের জন্য স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম