Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শুকনো কাশির সঙ্গে গলাব্যথা? ঘরোয়া এই পানীয়তেই উপশম

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পিএম

শুকনো কাশির সঙ্গে গলাব্যথা? ঘরোয়া এই পানীয়তেই উপশম

ছবি: সংগৃহীত

Advertisement

সকালে উঠে লেবুর পানি খাওয়ার কথা তো অনেক শুনেছেন। কিন্তু এই লেবু পানির মধ্যেই যদি মিশিয়ে নেন আদা আর মধু, তাহলে তা স্বাস্থ্যের জন্য দ্বিগুণ উপকারী হতে পারে তা জানতেন কি? বিশেষ করে সর্দি-কাশি, গলাব্যথার সমস্যা দূর করতে এই পানীয়ের জুড়ি মেলা ভার।

কীভাবে বানাবেন এই পানীয়

এক-দুই ইঞ্চি টাটকা আদার মূল থেঁতো করে নিন। দুই থেকে তিন কাপ গরম পানির মধ্যে সেগুলো মিশিয়ে দিন। এবার একটি পাতিলেবুর অর্ধেকটা কেটে সেই রস পানিতে মিশিয়ে নিন। তাতে মধু দিয়ে ৫ মিনিট টানা নাড়তে থাকুন। কিছুক্ষণ রেখে ছেঁকে নিন। প্রতিদিন এই পানি সকালে খেলে সারাদিন শরীর তরতাজা থাকবে। তবে এটি ডিটক্স পানীয়ের মতো সারাদিন অল্প অল্প করে খেতে পারেন।

চিকিৎসকেরা বলেন, শুকনো কাশি, গলা ব্যথা সহজে সারে না। ওষুধ খেয়ে সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় মাত্র, পুরোপুরি নির্মূল করা যায় না অনেক সময়েই। সে ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি কাজে আসতে পারে। আদার রস, লেবুর রস, মধুর মিশ্রণ জিংক, ফসফরাস, ভিটামিন বি৩ ও ৬, প্রোটিন ও ফাইবারে পরিপূর্ণ। এই পানীয়ের অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে। গলার যে কোনো সংক্রমণ দূর করতেও সাহায্য করে এই পানীয়।

Advertisement

শুকনো কাশি টিপস

Advertisement

আরও পড়ুন

ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

হাসিতে লুকাচ্ছেন বিষণ্ণতা, গবেষক দিচ্ছে সতর্কবার্তা

হাসিতে লুকাচ্ছেন বিষণ্ণতা, গবেষক দিচ্ছে সতর্কবার্তা

শিশুদের ক্যানসার: যে লক্ষণগুলো এড়িয়ে গেলে বড় বিপদ!

শিশুদের ক্যানসার: যে লক্ষণগুলো এড়িয়ে গেলে বড় বিপদ!

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

স্ত্রী অন্তঃসত্ত্বা থাকলে কি তালাক দেওয়া যায়? যা জানা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম